শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে স্থানীয় চিংড়ি খামার মালিকদের সাথে অধিপরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

২৯ জুলাই (মঙ্গলবার) ২০২৩ সকাল ১০ টায় শ্যামনগর পাবলিক লাইব্রেরীর হলরুমে লিডার্স এর সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলামের সভাপতিত্বে চিংড়ি খামারে সমকাজে সমমজুরী নিশ্চিতকল্পে স্থানীয় চিংড়ি খামার মালিকদের সাথে অধিপরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

অক্সফ্যাম ইন বাংলাদেশ এর অর্থায়নে লিডার্স এর বাস্তবায়নে ও বিন্দু নারী উন্নয়ন সংগঠনের স্থানীয় সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আক্তার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, শ্যামনগর উপজেলা পরিষদ।

কর্মশালার শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, মানবেন্দ্র দেবনাথ, সহকারী অধ্যাপক, আতরজান মহিলা মহাবিদ্যালয় ও নির্বাহী সদস্য, লিডার্স, জাহিদ সুমন, সাধারণ সম্পাদক, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব, আনিস সুমন, সহ-সভাপতি, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব, রেখা রানী মৃধা, সভাপতি, শাপলা নারী চিংড়ী শ্রমিক উন্নয়ন সংগঠন। দেবব্রত কুমার গাইনের সঞ্চালনায় কর্মশালায় সহায়তা প্রদান করেন শওকৎ হোসেন, মাঠ সমন্বয়কারী, লিডার্স।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন মোঃ আলীম আল-রাজী, প্রোগ্রাম ম্যানেজার, তমালিকা মল্লিক, এ্যাডভোকেসি অফিসার, লিডার্স। কর্মশালায় শ্যামনগর এর চিংড়ি খামার মালিক ২০ জন ও নারী চিংড়ি শ্রমিক উন্নয়ন জোটের ১১ জনসহ মোট ৩১ জন প্রতিনিধি অংশগ্রহন করেন।

কর্মশালায় মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী চিংড়ি খামার মালিকগণ নারী শ্রমিকদের নিরাপদ খাবার পানি, টয়লেট সুবিধা প্রদানসহ মজুরী বৃদ্ধির জন্য আশ^াস প্রদান করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “চিংড়ি খামারে নারী শ্রমিকরা নায্য মজুরী প্্রাপ্তিতে বঞ্চনার স্বীকার হয়। বর্তমান সময়ে বাজার দ্রব্যমূল্যের উর্দ্ধগতির বিষয় বিবেচনা করে তাদের মজুরী বৃদ্ধির জন্য চিংড়ি খামার মালিকদের প্রতি আহবান জানান।

পাশাপাশি তিনি নারী শ্রমিকদের টয়লেট সুবিধা প্রদানসহ প্রচন্ড রৌদ্রে নারী শ্রমিকরা যাতে সাময়িকভাবে বিশ্রাম নিতে পারেন সেজন্য শেড তৈরির প্রয়োজনীয়তার প্রতি গুরুত্বারোপ করেন।

উপকুলীয় সুন্দরবন অঞ্চলে নারী চিংড়ি শ্রমিকদের অধিকার নিশ্চিত করার জন্য তাদের ন্যায্য মজুরী প্রদান করা এখন একটি যৌক্তিক দাবী। এইরুপ কর্মশালার মাধ্যমে তাদের দাবীগুলি নীতি নির্ধারনী মহলে দৃষ্টি আকর্ষণ করবে বলে আমাদের বিশ^াস।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়