শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্রদ্ধা ও ভালোবাসায় আধুনিক সাতক্ষীরার স্বপ্নদ্রষ্টা শহীদ স. ম আলাউদ্দীনকে স্মরণ

হাজারো মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হয়েছে আজ হতে ২৬ বছর আগে নিজ পত্রিকা অফিসে ঘাতকের গুলিতে নিহত সাতক্ষীরার দৈনিক পত্রদূত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা স. ম আলাউদ্দীনকে।

রবিবার (১৯ জুন) সকাল থেকে এই বীর শহীদের সমাধি হাজারো ভক্তের ফুলে ফুলে ভরে যায়।

বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখা, সাতক্ষীরা সদর উপজেলা শাখা, তালা উপজেলা শাখা, বাংলাদেশ কৃষক লীগ সাতক্ষীরা জেলা শাখা, তালা উপজেলা শাখা, তাঁতীলীগ, ছাত্র লীগ, যুবলীগ, সাতক্ষীরা সাংবাদিক ঐক্য, সাতক্ষীরা টিভি জার্নালিস্ট এসোসিয়েশন, স. ম আলাউদ্দীন স্মৃতি পাঠাগার, বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয় ও দৈনিক পত্রদূতসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে বিনম্র শ্রদ্ধা জানানো হয়।

এ সময় শহীদ স. ম আলাউদ্দীনের রুগের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালেরচিত্র সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ, সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাংগাঠনিক সম্পাদক শেখ আফছার আলী, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সদর উপজেলা শাখার সভাপতি শেখ আব্দুর রশিদ, তালা উপজেলা শাখার সভাপতি শেখ নূরুল ইসলাম, দৈনিক পত্রদূত পত্রিকার সম্পাদক মন্ডলির সভাপতি আনিসুর রহিম, উপদেষ্টা সম্পাদক ও চ্যানেল আই এর সাতক্ষীরা প্রতিনিধি এড. আবুল কালাম আজাদ, ডিবিসি চ্যানেলের সাতক্ষীরা প্রতিনিধি এম জিল্লুর রহমান, ইন্ডেপেন্ডেন্ট টিভির সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেম, দেশ টিভির সাতক্ষীরা প্রতিনিধি শহিদুল্লাহ কায়সার সুমন, চ্যানেল ২৪ এর সাতক্ষীরা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, যমুনা টিভির সাতক্ষীরা প্রতিনিধি আহসান রাজিব, বার্তা সম্পাদক শহীদুল ইসলাম, জেনারেল ম্যানেজার এসএম রফিকুল ইসলাম, সেলিম হোসেন আব্দুল আলিম, আব্দুর রহিম, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, কালেরচিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম, আল মামুন, সাংবাদিক আব্দুস সামাদ, সাংবাদিক মুনসুর রহমানসহ বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীরা।

১৯৯৬ সালের ১৯জুন রাত ১০টা ২৩ মিনিটে নিজ পত্রিকা অফিসে কর্মরত অবস্থায় ঘাতকের গুলিতে প্রাণ হারান দৈনিক পত্রদূতের প্রতিষ্ঠাতা সম্পাদক সাবেক এমএলএ বীরমুক্তিযোদ্ধা স. ম আলাউদ্দীন। দেখতে দেখতে ২৬টি বছর গত হয়েছে। লাখো মানুষের স্মরণ, শ্রদ্ধা আর ভালোবাসায় আজও বরণীয় তিনি।

সাতক্ষীরার কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, যাতায়াত ও যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য এবং পর্যটন শিল্পের বিকাশে যে মানুষটি মৃত্যুর পূর্বমুহূর্ত পর্যন্ত নিরলসভাবে কাজ করেছেন সেই মানুষটিকে সাতক্ষীরা গডফাদারচক্র তাদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে হত্যা করেছিল।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর, চেম্বার অব কমার্স, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন, নারকেলতলা ট্রাক-ট্যাংলরি শ্রমিক ইউনিয়ন, বঙ্গবন্ধু পেশাভিত্তিক স্কুল এন্ড কলেজ, আলাউদ্দীন ফুডস এন্ড ক্যামিক্যালস্, নগরঘাটা শিশুস্বাস্থ্য কেন্দ্রসহ অসংখ্য সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে স. ম আলাউদ্দীন আজ স্মরণীয়। একজন সুবক্তা, জনদরদি, পরোপকারী ও রাজনীতিবিদ হিসেবে আজও তিনি কৃষক-শ্রমিক সাধারণ মানুষের কাছে পরম শ্রদ্ধার পাত্র। মহান মুক্তিযুদ্ধের একজন দক্ষ সংগঠক হিসেবে ইতিহাসে তাঁর নাম লেখা থাকবে অনন্তকাল। একজন শিক্ষক হিসেবে তার কর্মময় জীবনের আদর্শিক বার্তা ছড়িয়ে আছে সর্বত্র। সাবেক প্রাদেশিক পরিষদের সদস্য হিসেবে তিনি রয়েছেন ইতিহাসের পাতায়। তিনি বেঁচে আছে মানুষের ভালোবাসায়।

তাঁর হত্যার ২৭ বছরে দাঁড়িয়ে আজ বলতে হয়-আজও বিচার পায়নি সাতক্ষীরাবাসি। এই অবস্থার বিপরীতে সাধারণ মানুষ আজও স. ম আলাউদ্দীন হত্যা মামলার বিচারের জন্য উন্মুখ হয়ে রয়েছে। যারা একসময় বিচারের দাবীতে রাজপথ কাঁপিয়েছিল। তাদের প্রত্যাশা-আসামীরা যত শক্তিশালী হোক না কেন, মামলার বিচার হবেই।

এদিকে, অনুরূপ কর্মসূচির মধ্যদিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে স. ম আলাউদ্দীনের ২৬তম শাহাদাৎ বাষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সর্বশেষ সভাপতি মমতাজ আহমেদ বাপী।
সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের সর্বশেষ সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যান ব্যানার্জি, প্রেসক্লাবের সহ-সভাপতি হাবিবুর রহমান, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, মানবকণ্ঠের মেহেদী আলী সুজয়, ঢাকা টাইমস এর এম বেলাল হুসাইন, ঢাকা পোস্টের এসএম আকরামুল ইসলাম। সভার শুরুতে শহীদ সাংবাদিক স. ম. আলাউদ্দীন এর রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নিরাবতা পালন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন স. ম. আলাউদ্দীন ছিলেন সাতক্ষীরার গণমানুষের নেতা উন্নয়নের রুপকার। ১৯৯৬ সালের ১৯ জুন কালোরাতে বীর মুক্তিযোদ্ধা ও পত্রদূত সম্পাদক স. ম. আলাউদ্দীনকে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যার ২৬ বছর পেরিয়ে গেলেও আজও বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। পত্রদূত পত্রিকার সম্পাদক স. ম আলাউদ্দীন হত্যার বিচার দ্রুত বাস্তবায়ন করার দাবি জানান বক্তারা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত

খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবলবিস্তারিত পড়ুন

  • শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
  • সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কমিটি; আমীর মোশাররফ, সেক্রেটারি হাবিবুর
  • সাতক্ষীরায় শিবপুর ইউনিয়নের ঝিটকী গ্রামে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী
  • সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ
  • প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন
  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
  • সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন