রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্রমিক নির্যাতন: নিষেধাজ্ঞার মুখে মালয়েশীয় পাম অয়েল কোম্পানি

জোরপূর্বক কাজ করানো, শিশুশ্রম, অভিবাসীদের কাগজপত্র আটকে রাখাসহ বিভিন্ন পদ্ধতিতে কর্মী নির্যাতনের প্রমাণ পাওয়ায় মালয়েশিয়ার অন্যতম পাম অয়েল উৎপাদক এফজিভি হোল্ডিংসের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তাৎক্ষণিকভাবে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে বলে জানিয়েছে মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা সংস্থা (সিবিপি)।

সিবিপি’র বাণিজ্য শাখার সহকারী নির্বাহী কমিশনার ব্রেন্ডা স্মিথ বলেন, এ ধরনের পণ্য উৎপাদনে জোরপূর্বক শ্রমের ব্যবহার থেকে প্রতিষ্ঠানগুলো মুনাফা তৈরি করতে পারে।

তিনি বলেন, আমি এই মুহূর্তে বিশদভাবে কিছু বলতে পারব না। তবে মার্কিন আমদানিকারকদের পরামর্শ দিব, যারা পাম অয়েল উৎপাদকদের সঙ্গে ব্যবসা করছেন, তারা যেন সরবরাহ ব্যবস্থার দিকে নজর দেন এবং সেখানে শ্রম ব্যবহারের পদ্ধতি নিয়ে প্রশ্ন করেন।

মার্কিন সংস্থাটি জানিয়েছে, এফজিভির শ্রম ব্যবস্থা নিয়ে অভিযোগের প্রেক্ষিতে প্রায় এক বছরের তদন্তের ফলাফল হচ্ছে এই নিষেধাজ্ঞা। তদন্তকারীরা মালয়েশীয় প্রতিষ্ঠানটিতে দুর্বল শ্রমিকদের নির্যাতন, প্রতারণা, শারীরিক ও যৌন সহিংসতা, হুমকি-ধামকি দেয়া, পরিচয়পত্র আটকে রাখার নমুনা দেখতে পেয়েছেন বলে দাবি সিবিপির।

তবে যুক্তরাষ্ট্রের এমন অভিযোগের জবাবে বিশ্বের অন্যতম বৃহত্তম পাম অয়েল উৎপাদক এফজিভি জানিয়েছে, তারা গত কয়েক বছর ধরে শ্রম ব্যবস্থার উন্নয়নে দৃঢ় পদক্ষেপ নিচ্ছে। প্রতিষ্ঠানটির দাবি, তাদের অভিবাসী কর্মীরা মালয়েশিয়ায় আসার আগেই যার যার দায়িত্ব, কাজের সুযোগ ও অধিকারগুলোর বিষয়ে জানিয়ে দেয়া হয়। এছাড়া শ্রমিকদের সরকার নির্ধারিত ন্যূনতম মজুরিও দেয়া হচ্ছে।

শ্রমিকদের উন্নত বাসস্থানের জন্য গত তিন বছরে ৩৫০ মিলিয়ন রিঙ্গিতের (৮৪ দশমিক ৪ মিলিয়ন ডলার) বেশি খরচ করেছে বলে দাবি করেছে এফজিভি হোল্ডিংস কর্তৃপক্ষ। অভিবাসীদের পাসপোর্ট আটকে রাখার অভিযোগ অস্বীকার করে প্রতিষ্ঠানটি বলছে, কর্মীদের নথিপত্র সুরক্ষিত রাখতে তারা ৩২ হাজার ৩৫০টি বক্স তৈরি করে দিয়েছে।

মালয়েশিয়ায় পাম গাছ রোপণের কাজে নিয়োজিত ৮০ শতাংশ, অর্থাৎ অন্তত ৩ লাখ ৩৭ হাজার কর্মী অভিবাসী। এদের মধ্যে বেশিরভাগই ভারত, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার নাগরিক।

গত এপ্রিলে সিবিপির কাছে মালয়েশিয়ার আরেকটি পাম অয়েল উৎপাদক প্রতিষ্ঠান সিমে ডার্বি প্লান্টেশনের বিরুদ্ধে কর্মী নির্যাতনের অভিযোগ জানিয়েছে লিবার্টি শেয়ারড নামে একটি পাচারবিরোধী সংগঠন।
সূত্র: আল জাজিরা

একই রকম সংবাদ সমূহ

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০

নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত ৭৫০ জনেরবিস্তারিত পড়ুন

বন্যার স্রোত আসতে দেখেই ছুটির ঘণ্টা, প্রধান শিক্ষকের দূরদর্শিতায় রক্ষা পেল ১৬৪৩ শিক্ষার্থীর প্রাণ

নেপালের এই মহাবিপর্যয়ের মাঝেও স্বর্গদূত রূপে আবির্ভুত হয়েছিলেন কেউ কেউ। তাদেরেই একজনবিস্তারিত পড়ুন

দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি

সাউথ এশিয়ার ফরেইন করেসপন্ডেন্টস ক্লাবের (এফসিসি) আয়োজনে ফের ভারতের নয়াদিল্লিতে একটি আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

  • যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার