বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সরকারি অর্থ অপব্যবহার

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে গ্রে*ফতার

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহেকে সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা।

পুলিশ জানিয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বরে ব্রিটেনের এক বিশ্ববিদ্যালয়ে তার স্ত্রীর একটি অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে যান বিক্রমসিংহে। তিনি তখনও রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন। ওই সফরের জন্য তিনি সরকারি অর্থ ও নিরাপত্তা সুবিধা ব্যবহার করেছেন বলে অভিযোগ ওঠে।

তদন্ত শেষে তাকে গ্রেফতার করে কলম্বো ফোর্ট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।

পুলিশ বলছে, তিনি ব্যক্তিগত সফরের জন্য রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করেছেন।

বিক্রমসিংহে আগে দাবি করেছিলেন, তার স্ত্রীর যাত্রা ব্যয় সম্পূর্ণ নিজ খরচে হয়েছিল, এবং সরকারি অর্থ এতে ব্যবহৃত হয়নি। তবে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) এর দাবি, পুরো সফরের খরচ এবং দেহরক্ষীদের ব্যয়ও রাষ্ট্রীয় কোষাগার থেকে বহন করা হয়েছিল।

বিক্ষোভ, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে গোতাবায়া রাজাপাকসে পদত্যাগের পর ২০২২ সালের জুলাইয়ে বিক্রমসিংহে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। তিনি দেশের ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে মনে করা হয়।

সূত্র: এএফপি

একই রকম সংবাদ সমূহ

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে

২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০বিস্তারিত পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা

ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে বলেবিস্তারিত পড়ুন

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে (ফিজিওলজি বা মেডিসিন) ২০২৬ সালের নোবেল পুরস্কার যৌথভাবে কার্ল ডেইসেরথ, পিটারবিস্তারিত পড়ুন

  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী