রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সদর উপজেলা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়ন অফিস উদ্বোধন

সেলিম হোসেন, সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়ন অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে শহরের পলাশপোল মধুমোল্লাডাঙ্গি এলাকায় সদর উপজেলা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়ন রেজিঃনাং খুলনা (২০২৬) এর সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে সংগঠনের অফিস উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদর উপজেলা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়ন অফিস উদ্বোধন করেছেন ও বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক সাইফুল করিম সাবু। প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের সকল সদস্যের মঙ্গল কামনা করে সাতক্ষীরাসহ দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার আবারও রাষ্ট্র ক্ষমতায় আনার আহবান জানান শ্রমিক নেতা সাইফুল করিম সাবু।

সংগঠনের অফিস উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সমাজসেবক আবু তালেব, জাহাঙ্গীর আলম, জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সংগঠনের সদস্য মোছাক সরদার, সাংগঠনিক সম্পাদক আবিয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ইসাক সরদার। উক্ত সংগঠনের অফিস উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগ জেলা শাখার সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি,

সদস্য আজিবুর রহমান আলিম, সদর উপজেলা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়ন সহ-সভাপতি কামাল হোসেন সহ-সভাপতি রেজাউল ইসলাম রেজা, কাজল সদস্য মুক্তার আলী, হাসান আলী, আব্দুল গাফফার, আসাদুল ইসলাম, রমজান আলী, খোরশেদ আলীসহ সংগঠনের সদস্যবৃন্দ প্রমূখ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী সরদার।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা

হাবিবুল্লাহ বাহার, সাতক্ষীরা: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু, সাতক্ষীরা রেলপথবিস্তারিত পড়ুন

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়
  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান
  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট