শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সদ্য নবজাতক শিশু চিকিৎসা দিচ্ছেন হাতুড়ি ডাঃ আবু সাঈদ

শার্শার বাগাআঁচড়া বাজারের আখির টাওয়ার নামক স্থানের নিচে দীর্ঘ ৫ বছর যাবত ধরে শিশু বিশেষজ্ঞ হিসেবে নবজাতকসহ শিশুদের সকল ধরণের চিকিৎসাপত্র, ওষুধ ও পরীক্ষা নিরীক্ষা করে আসছেন ডাঃ মোঃ আবু সাঈদ (৩২)।

কিন্তু তিনি কোন শিশু বিশেষজ্ঞ নন। মেডিক্যাল কলেজেও লেখাপড়া করেননি। তিনি সাতক্ষীরা একজন সিনিয়র শিশু ডাঃ মোঃ আজিজুর রহমান এর কাছে কিছুদিন ছিল সেখান থেকে এসে তিনি বাগাআঁচড়া বাজারে নবজাতক শিশু বিশেষজ্ঞ হিসাবে একটি চেম্বার খুলে বসেন।এভাবেই কর্মহীন আবু সাঈদ হয়ে উঠেন শিশু বিশেষজ্ঞ।

তবে স্থানীয় প্রশাসন, সিভিল সার্জনের চোখ ফাঁকি দিয়ে নবজাতকসহ শিশুদের সকল শিশুদের চিকিৎসা দেওয়ার নামে দিয়ে যাচ্ছেন অপচিকিৎসা।

শনিবার (২ মার্চ) বিকালে বাগাআঁচড়া বাজারে আঁখি টাওয়ার নামক স্থানে সরজমিনে তার চেম্বারে গিয়ে দেখা যায়, অন্তত অর্ধশত অভিভাবক তাদের নবজাতক ও শিশুদের নিয়ে বসে আসেন। সর্দি, জ্বর, নিউমোনিয়া, ব্রেন, জন্মগতভাবে হার্টের ফুটোসহ নানা রকম সমস্যা নিয়ে চিকিৎসা নিতে এসেছেন তারা।

আবু সাঈদ শিশু বিশেষজ্ঞ পরিচায় দেন। কিন্তু তার করা প্রেসক্রিপশনে চিকিৎসক হিসেবে তাঁর নামের পাশে কোন ডিগ্রী উল্লেখ্য নেই।

প্রেসক্রিপশন লিখে এবং কিছু ওষুধ দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে ফি সহ রোগিদের নিকট থেকে এক সঙ্গে নেওয়া হয় মোটা অংকের টাকা।

এ বিষয়ে তার কাছে (দৈনিক কাগজ পত্রিকার) দুই প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান ও শাহারুল ইসলাম (রাজ) তার কাছে জানতে চাইলে তিনি তাদের সাথে দুর্ব্যবহার ও কিসের সাংবাদিক বলে অপমানিত করে।

একই রকম সংবাদ সমূহ

যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার

​যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ ইয়াছিন গাজী (২৬) ও আব্দুল গফ্ফার (৩০)বিস্তারিত পড়ুন

থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী

মাদক নির্মূলে সরকারের কঠোর অবস্থানের মধ্যেও যশোরের শার্শা সদর ইউনিয়নের শ্যামলাগাছীর ত্রিমোহনীবিস্তারিত পড়ুন

ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি শেষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের