সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সন্ত্রাসী হামলায় আহত ছাত্রদল নেতা মনজুরুল আলম বাপ্পিকে সামেক হাসপাতালে দেখতে গেলেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ

বহুল আলোচিত মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত সাতক্ষীরা সদরের ৪নং ঘোনা ইউনিয়ন ছাত্রলীগ ও সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে এ অভিযোগে সাতক্ষীরা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মনজুরুল আলম বাপ্পি সহ ঘোনা ইউনিয়ন ছাত্রদলের উপর সন্ত্রাসী হা-মলার ঘটনা ঘটেছে।
শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে ঘোনা ইউনিয়নের শ্রীডাঙ্গা এলাকায় ওই ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত মনজুরুল আলম বাপ্পিকে দেখতে এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গেলেন এবং ছাত্রদলের নেতৃবৃন্দের পাশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) বিএনপি মনোনীত প্রার্থী, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ আব্দুর রউফ এ ধরনের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেজাউল ইসলাম – সাধারণ সম্পাদক মুহাম্মদ হাদীউজ্জামান বাদশাহ সহ আলিপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
ছাত্রলীগের গুন্ডাদের হাতে অতর্কিত হামলায় জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মনজুরুল আলম বাপ্পি, ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান সহ আরো অনেকে গুরুতর আহত অবস্থায় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান জানান, এজাহারভুক্ত ১৪ জন আসামির মধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ হাসানুজ্জামানের ছেলে জাহাঙ্গীর আলম। ঘোনা ইউনিয়নের শ্রীডাঙ্গা গ্রামের মৃত আছির উদ্দিন সরদারের ছেলে শাহিনুর রহমান ও একই এলাকার মৃত জোহর আলীর ছেলে মোঃ শামসুর রহমান সরদার। এই ঘটনায় মোট এজাহারভুক্ত আসামী ১৪ জন, এছাড়াও অজ্ঞাত ১০ থেকে ১২জন আসামি রয়েছে। আসামিদের দ্রুত গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।
সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রউফ এ ঘটনায় সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজীবিস্তারিত পড়ুন

দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল

সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা.বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম (জামায়াত থেকে বহিষ্কৃত) এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল
  • সাতক্ষীরায় আ.লীগ নেতা আমিনুল ইসলাম মন্টু ওরফে ভুয়া ডিআইজি গ্রেফতার
  • সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত