বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সম্প্রীতি এইড ফাউন্ডেশন’র উদ্যোগে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ

১৯ ডিসেম্বর ২০২২ইং তারিখ, রোজ সোমবার, দিনব্যাপী সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর আয়োজনে ” আপন মাঝে শক্তি ধরো, নিজের নিরাপত্তা বলয় নিজে গড়”এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে বিশেষ চাহিদা সম্পন্ন কিশোর-কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়ন মূলক প্রশিক্ষণ সম্প্রীতি’র হলরুমে অনুষ্ঠিত হয়। প্রকল্পটি বাস্তবায়নে আর্থিক সহায়তা প্রদান করছেন “স্থানীয় উদ্যোগে কানাডীয় তহবিল” কানাডা হাই কমিশন বাংলাদেশ।

প্রশিক্ষণে সমাপনী অনুষ্ঠানে এ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সম্প্রীতি এইড ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, দৈনিক সাতঘরিয়া পত্রিকার স্টাফ রির্পোটার জিএম আবুল হোসাইন ও দৈনিক আজকের সাতক্ষীরা বার্তা সম্পাদক মোঃ তুহিন হোসেন। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্প্রীতি’র সহকারী পরিচালক মলি মন্ডল। প্রশিক্ষনে সম্প্রীতি বাক-শ্রবন প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের ৩০ জন কিশোর-কিশোরী অংশগ্রহন করেন। প্রশিক্ষনের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সম্প্রীতি বাক-শ্রবন প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আছাদুল ইসলাম । প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সম্প্রীতি’র প্রোগ্রাম অফিসার রেহেনা পারভীন এবং ইশারা ভাষায় বুঝিয়ে দেন সম্প্রীতি বাক-শ্রবন প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক দিপা মন্ডল, শৈব্যা মন্ডল মন্ডল।

প্রশিক্ষণের মূল আলোচিত বিষয় হলো:- প্রশিক্ষণের উদ্দেশ্য, জীবন দক্ষতা কি? বিশ^ স্বাস্থ্য সংস্থা কর্তৃক সনাক্তকৃত ১০টি মূল জীবন দক্ষতা, জীবন দক্ষতা ভিক্তিক শিক্ষার বিষয়বস্তু, মাদক দ্রব্য, মাদক দ্রব্য সেবনের জন্য বন্ধু-বান্ধব ও অন্যান্যদের চাপ প্রতিহত করার উপায়, ব্যক্তিগত স্বাস্থ্যরক্ষা, এইচআইভি/এইডস, বয়োঃসন্ধিকাল ও প্রজনন স্বাস্থ্য, অনাকাঙ্খিত স্পর্শ (ভাল স্পর্শ, মন্দ স্পর্শ),ব্যক্তিগত নিরাপত্তা, ইভটিজিং এর প্রতিকার, প্রযুক্তির অপব্যবহার, মূল্যায়ন, মতামত ও পরামর্শ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন বিশেষ কিছু পদ্ধতি অনুসরণে, পদ্ধতিগুলো হলো বক্তব্য, পেয়ার গ্রæপ, ব্রেইন স্টর্মিং, নাটক/অভিনয়, প্রশ্নোত্তর, বড়দলীয়, ছোট দলীয়, ব্যক্তিগত প্রতিভা প্রদর্শণ ও আলোচনা পদ্ধতি অনুসরণে।

সমাপনী অনুষ্ঠানের বক্তব্যে অতিথিবৃন্দ কিশোর-কিশোরীদের নিরাপত্তার বিভিন্ন কৌশল শিখিয়ে দেন এবং যে কোন প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। তারা প্রকল্পে আর্থিক অনুদান প্রদানের জন্য কানাডা হাইকমিশন বাংলাদেশ কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সমাপনী বক্তব্যে সম্প্রীতি’র সহকারী পরিচালক মলি মন্ডল এই প্রশিক্ষণের মাধ্যমে বিশেষ চাহিদা স¤পন্ন শিশুদের জীবন দক্ষতা ও মান উন্নয়নে উদ্ধুদ্ধকরণে কার্যকরী দিক নির্দেশনা প্রদান করেন, ব্যাপক পরিসরে প্রকল্পের আদর্শ, উদ্দেশ্য সকল শ্রেণির মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষ চাহিদা সম্মন্ন শিশুদের অধিকার, মৌলিক চাহিদা, নিরাপত্তা ও জীবন দক্ষতা উন্নয়ন নিশ্চিত করার জন্য সকলকে পরামর্শ প্রদান করেন। প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান নিজ নিজ জীবনে কাজে লাগানোর পরামর্শ প্রদান করেন। তিনি প্রশিক্ষনে অংশগ্রহন করার জন্য সকলকে ধন্যাবদ জ্ঞাপন করেন। তিনি প্রকল্পে আর্থিক অনুদান প্রদানের জন্য কানাডা হাইকমিশন বাংলাদেশ কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্প্রীতি’র প্রোগ্রাম অফিসার রেহেনা পারভীন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় মাছের পোনা অবমুক্ত করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু

সাতক্ষীরা শহরের নিউ মার্কেট এলাকায় জামায়াতে ইসলামীর মাসব্যাপী দাওয়াতি অভিযানের অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা

সড়কে দুর্ঘটনা হ্রাসকল্পে স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রতি মাসে সচেতনতা প্রচারণা চালাচ্ছেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি
  • সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারী (৪০)’র লা*শ উদ্ধার
  • প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্য হলেন রাসেল
  • যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় র‍্যালি- সভা
  • ১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা