মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সরকারি অফিসের ফাইল মুখে নিয়ে পালাল ছাগল

ভারতের উত্তর প্রদেশের কানপুরের উন্নয়ন ব্লক অফিস থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল হারে ভাইরাল হচ্ছে। সরকারি কর্মকর্তাদের গাফিলতির কারণে দরকারি সরকারি নথি ছাগল নিয়ে পালিয়ে গেছে। কর্মচারী আর সরকারি কর্মকর্তারা যখন রোদে গা গরম করছিলেন, তখনই ছাগল এই কাণ্ড করে বসে। ছাগলটি মুখের মধ্যে একটি মোটা ফাইল নিয়ে অফিসের এদিক-ওদিক দৌড়াতে থাকে। ছাগলের কাণ্ড দেখে কর্মচারী আর কর্মকর্তাদের মাথায় বাজ পড়ে। একজন ফাইল বাঁচানোর জন্য ছাগলের পেছনে দৌড়ান।

প্রায় এক ঘণ্টা এদিক-ওদিক দৌড়ানর পর ছাগলের কবল থেকে দরকারি ফাইল বাঁচানো সম্ভব হয়। তবে ততক্ষণে ছাগল ফাইলটির থেকে কিছু কাগজ ইতোমধ্যে চিবিয়ে খেয়ে নেয়। কর্মকর্তারা কোনো গুরুত্বপূর্ণ নথি ছাগলে চিবিয়ে খেয়ে নিয়েছে, সে নিয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। তবে এই গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

ছাগল মুখে করে সরকারি ফাইল নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চারদিকে ব্যাঙ্গ-বিদ্রূপ শুরু হয়ে যায়। ছাগলের পেছনে সরকারি কর্মীকে দৌড়াতে দেখে অনেকেই হেসে লুটোপুটি খাওয়া শুরু করে দেন। যদিও, ছাগলের এই সার্জিক্যাল স্ট্রাইকের পর সরকারি কর্মীরা এখন নড়েচড়ে বসেছেন, আর এবার থেকে তারা দরকারি নথি আরও সুরক্ষিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
সূত্র : ইয়াহু নিউজ, ইন্ডিয়া টুডে, ইন্ডিপেন্ডেন্ট

একই রকম সংবাদ সমূহ

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!

ভারত সফর শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যবহৃত বর্জ্য বা মল-মূত্র সিলগালাবিস্তারিত পড়ুন

  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে দুজন জীবিত উদ্ধার