শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সরকার এতো অত্যাচার নির্যাতন করেছে যে সমঝোতার প্রশ্নই উঠে না : জামায়াত

সরকার কিংবা ক্ষমতাসীন দলের সঙ্গে জামায়াত ইসলামীর সমঝোতার প্রশ্নে দলটির নেতারা বলেছেন, সরকারের সঙ্গে জামায়াতের সমঝোতার কোনো প্রশ্নই উঠে না।

মঙ্গলবার বেলা ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে দলটির নেতারা এসব কথা বলেন।

নতুন কর্মসূচি ঘোষণা উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এদিন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল।

তিনি বলেন, সরকারের সঙ্গে সমঝোতার কোনো প্রশ্নই উঠে না। জামায়াতের ওপর এতো অত্যাচার নির্যাতন হয়েছে, সেই দলের সমঝোতার কোনো সুযোগ নেই। সভা সমাবেশ করা রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার। অন্য দলও সমাবেশ করছে, তার মানে তারা কি সরকারের সঙ্গে সমঝোতা করছে? তাহলে জামায়াত সমাবেশ করতে গেলে এ প্রশ্ন আসবে কেন?

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, নাশকতার কথা নাটক ছাড়া কিছু নয়। জামায়াত সহিংসতায় বিশ্বাস করে না। আওয়ামী লীগ বিরোধী দলকে দমনের হাতিয়ার হিসেবে নাশকতার অপপ্রচার করছে। অতীতে দেখা গেছে এর সঙ্গে তারাই জড়িত। আসলে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে।

একই রকম সংবাদ সমূহ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী

আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুরবিস্তারিত পড়ুন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

বর্তমান জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদবিস্তারিত পড়ুন

  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা
  • সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
  • ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রুহুল কবির রিজভী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার