বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সরকার ভতুর্কি দিয়ে হলেও গ্যাসের দাম স্থিতিশীল রাখতে চায় : প্রতিমন্ত্রী নসরুল হামিদ

গ্যাসের দাম বাড়বে কি না, তা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সিদ্ধান্ত নেবে। তবে সরকার ভতুর্কি দিয়ে হলেও দাম স্থিতিশীল রাখতে চায় বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ (বিপু)।

সোমবার (১৪ মার্চ) রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আগামী ২১ মার্চ দেশের সর্ববৃহৎ পায়রা কয়লাভিত্তিক আল্ট্রা সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন ও শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রী বলেন, বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২২ হাজার ৫১৪ মেগাওয়াট, নির্মাণাধীন রয়েছে ১৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র।

আর ভবিষ্যতে শীত মৌসুমে বাড়তি বিদ্যুৎ রফতানির পরিকল্পনা আছে বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

উল্লেখ্য, চলতি বছর দ্বিতীয়বারের মতো বাড়ানো হয় গ্যাসের দাম। গত মাসের চেয়ে ১৫১ টাকা বাড়িয়ে চলতি মার্চ মাসের জন্য ১২ কেজির এক সিলিন্ডার গ্যাসের দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৩৯১ টাকা। দাম বৃদ্ধির কারণ হিসেবে ইউক্রেন সংকটকে দায়ী করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। তবে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধাবস্থায় দাম বাড়লেও চাহিদা মেটাতে কোনো সমস্যা হবে না বলেও আশ্বস্ত করে সংস্থাটি। বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে দামের কথা জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। আবার ফেব্রুয়ারিতে গ্যাসের দাম বাড়ানো হয়েছিল ৬২ টাকা।

এর আগে গত বছর ডিসেম্বরে বেসরকারি খাতে ১২ কেজি প্রতি সিলিন্ডারের দাম ৮৫ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তখন প্রতিটি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২২৮ টাকা।

গত বছর নভেম্বরে এলপিজি গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। তখন প্রতি কেজি এলপিজির দাম ১০৪ দশমিক ৯২ টাকা থেকে বাড়িয়ে ১০৯ দশমিক ৪২ টাকা করা হয়। ফলস্বরূপ ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়ে ১ হাজার ৩১৩ টাকায় দাঁড়ায়।

অবশ্য তার আগে অক্টোবর মাসেই এ গ্যাসের দাম প্রতি কেজি ৮৬ দশমিক ৭ টাকা থেকে বাড়িয়ে ১০৪ দশমিক ৯২ টাকা করা হয়েছিল। সে হিসাবে ১২ কেজির সিলিন্ডারের দাম অক্টোবর মাসে ছিল ১ হাজার ২৫৯ টাকা।

প্রসঙ্গত, সৌদি আরামকো কোম্পানির মূল্যতালিকায় দেখা যায়, গত জুন থেকে লাগাতার বাড়ছে প্রোপেন ও বিউটেনের দাম। সেপ্টেম্বরে প্রতি টন প্রোপেন ও বিউটেন বিক্রি হয়েছে ৬৬৫ ডলারে। অক্টোবরে এসে একলাফে বেশ খানিকটা বেড়ে যায়।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী