বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে ফারুকের মরদেহ

সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছে চিত্রনায়ক, বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ।

মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনেটের দিকে মরদেহ সেখানে পৌঁছায়।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ছাড়াও রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেয়া হবে বীর মুক্তিযোদ্ধা ফারুককে। এরপর মরদেহ নেয়া হয় নায়কের দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে।

পরে মরদেহ নেয়া হবে গুলশানের আজাদ মসজিদে। সেখানে বাদ আসর জানাজা শেষে মরদেহ নেয়া হবে ফারুকের জন্মস্থান গাজীপুরের কালীগঞ্জে। সেখানে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

এর আগে মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ফারুকের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সেখান থেকে শেষবারের মতো নেয়া হয় নায়কের উত্তরার বাসভবনে।

সেখানে কিছু সময় রাখার পর শহীদ মিনারের পথে রওনা দেয় ফারুকের মরদেহবাহী অ্যাম্বুলেন্স।

এ সময় সঙ্গে ছিলেন অভিনেতা মিশা সওদাগর, চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়ক জায়েদ খান, চিত্রনায়িকা নিপুন ও জয় চৌধুরীসহ অনেকে।

সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফারুক। দুই বছরের বেশি সময় ধরে সেখানে তিনি ভর্তি ছিলেন। লড়ছিলেন জিবিএস নামে এক বিরল নিউরোলজিক্যাল রোগে।

২০২১ সালের ৮ মার্চ থেকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন ফারুক। নিয়মিত চেকআপের জন্য সেখানে যান অভিনেতা। সে সময় চেকআপের পর তার রক্তে ইনফেকশন ধরা পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু জীবিত ফিরলেন না দেশের মাটিতে।

একই রকম সংবাদ সমূহ

কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি

আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কৃত কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষাবিস্তারিত পড়ুন

রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন রঙ্গিখালী ও নোয়াখালীপাড়া পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনেরবিস্তারিত পড়ুন

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী