মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সর্বোচ্চ করদাতায় সাতক্ষীরা জেলায় দুই ভাই

“আমরা স্বাবলম্বী হব, সকলে কর দেব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সেরা করদাতা সম্মাননা ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
সেরা করদাতা সম্মাননা ২০২০ অনুষ্ঠানে সাতক্ষীরার একই পরিবারের দুই ভাই জেলার সর্বোচ্চ সেরা করদাতা ও সর্বোচ্চ সেরা তরুণ করদাতা নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপ-কর কমিশনার সার্কেল ১৩ (বৈতনিক) সাতক্ষীরা’র কার্যালয়ে জেলার সর্বোচ্চ সেরা করদাতা নির্বাচিত মুক্তা এন্টারপ্রাইজ’র স্বত্বাধিকারী মো. আশিকুর রহমান এবং সর্বোচ্চ সেরা তরুণ করদাতা নির্বাচিত জান্নাত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আজহারুল ইসলাম উপ-কর কমিশনার সার্কেল ১৩ (বৈতনিক) সাতক্ষীরা’র এস এম গাউস ই নাজ এর হাত থেকে সর্বোচ্চ সেরা করদাতার সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।

তাদের পিতা সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আল-ফেরদাউস আলফা ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে সাতক্ষীরা জেলার সর্বোচ্চ সেরা করদাতা নির্বাচিত হয়েছিলেন।

এই পরিবারটিই সব সময় সেরা করদাতার সম্মাননা পেয়ে আসছে। আয়কর দিয়ে সহোদর জেলার সর্বোচ্চ সেরা করদাতা ও সর্বোচ্চ সেরা তরুণ করদাতা হয়ে দেশের উন্নয়নে অবদান রাখায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরাবাসী।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সমৃদ্ধ হোক বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় ড্রেনেজ, সবুজ এলাকা, জনস্বাস্থ্যের উন্নয়নে সমন্বয় দাবি