রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সহস্রাধিক দুস্থ পরিবারকে যবিপ্রবির খাদ্য সামগ্রী বিতরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে যশোরের বিভিন্ন উপজেলার ১০টি স্থানে অতিমারী করোনায় বিপদগ্রস্ত, অসহায়, গরিব ও দুস্থ এক হাজার ১০টি পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।

জাতির পিতার শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গত ১২ মার্চ ভার্চুয়ালি সংযুক্ত হয়ে যবিপ্রবির খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি।
এরপর বিশ্ববিদ্যালয়ের আশপাশের গ্রামসহ ২৮ ও ২৯ আগস্ট যশোর সদর উপজেলার নিউ টাউন বালিকা বিদ্যালয়, পাঁচবাড়িয়া সরকারি স্কুল, সাতমাইলের ফুলতলা আবেদিয়া দাখিল মাদ্রাসা, কারবালা, চৌগাছার নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝিকরগাছার এম.এল. হাইস্কুল, মনিরামপুরের নেংগুড়াহাটা স্কুল অ্যান্ড কলেজ ও কেশবপুরের ভোগতী নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপকমিটি এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের ব্যবস্থাপনায় যবপ্রবি ছাত্রলীগের নেতা-কর্মী ও যবিপ্রবিতে কর্মরত স্থানীয় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণের এ কর্মসূচি পালন করা হয়। নিত্য-প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, লবণসহ বিভিন্ন উপকরণ।

খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি বিষয়ে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্র মুক্ত সোনার বাংলাদেশ। আমাদের প্রচেষ্টা থাকবে- বঙ্গবন্ধুর রেখে যাওয়া জনগণ যেন স্বাধীনতার প্রকৃত স্বাদ পায়, দু-বেলা দু-মুুঠো অন্ন খেতে পায়। সেই মহান নেতার আদর্শে অনুপ্রাণিত হয়ে শোকের মাসে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমাজের পিছিয়ে পড়া ১০১০ জনকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সামাজিক দায়বদ্ধতামূলক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর এ প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। এ ছাড়া শিক্ষার্থীরা যেন সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকান্ডে অভ্যস্ত হয়, সে জন্য তাঁদেরকে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

খাদ্য দ্রব্য বিতরণ কর্মসূচিতে বিভিন্ন সময়ে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ তোফায়েল আহমেদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আলম হোসেন, সহকারী পরিচালক এস এম সামিউল আলম, ড. আজিজুর রহমান খান, জিল্লুর রহমান, কর্মকর্তা সমিতির সভাপতি ড. মো. আব্দুর রউফ, যবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুর রশিদ, সেকশন অফিসার মো. সাইফুর রহমান, কর্মচারী সমিতির সভাপতি মো. শওকত ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান বাদল প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন যবিপ্রবি ছাত্রলীগরে সাবেক সাংগঠনিক সম্পাদক আফিকুর রহমান অয়ন, শহীদ মসিয়ূর রহমান হলের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, মো. নাজমুস সাকিব প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক

যশোরের নাভারণ হাইওয়ে থানা পুলিশের অভিযানে এক কেজি ২৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহবিস্তারিত পড়ুন

দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী

ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তি দেশে এবং প্রশাসনের ভেতরেবিস্তারিত পড়ুন

১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুলবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জে বৈরী আবহাওয়ায় কাটা আমন ধানের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক
  • বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
  • মণিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নি/হ/ত
  • মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘ*র্ষে প্রাণ গেল পথচারী বৃদ্ধের
  • শার্শায় এ বছর সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সবজির বাজারে স্বস্তি : ক্রেতাদের মুখে হাসি
  • ​তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত: সদরের ১৬ মসজিদে জায়নামাজ ও কার্পেট বিতরণ
  • ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
  • যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস