বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে সাতক্ষীরায় প্রথম আলো বন্ধুসভার মানববন্ধন

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার আয়োজনে বৃহস্পতিবার সকাল ৯টায় শহরের পাকাপুলের উপর ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার সভাপতি মরিয়ম কেয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যাণার্জি, মানবাধিকার কর্মী মাধবচন্দ্র দত্ত, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, সিনিয়র সাংবাদিক সেলিম রেজা মুকুল, সাংবাদিক রঘু নাথ খাঁ, হেড‘র তরিকুল ইসলাম অন্তর, প্রথম আলো বন্ধু সভার সহ-সভাপতি রবিউল ইসলাম, পথিক চন্দ্র দাস প্রমুখ।

মানববন্ধন পরিচালনা করেন ডেইলি সাতক্ষীরার বার্তা সম্পাদক এম. বেলাল হোসাইন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশ এখন উন্নয়নের মহাসড়কে। কিন্তু সরকারের বিভিন্ন মহলে ঘাপটি মেরে থাকা দুর্নীতিবাজ আমলারা সে উন্নয়নকে বাধা গ্রস্থ করার জন্য কোটি কোটি টাকা লোপাট করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে সাংবাদিকরা কলম ধরলেই তাদের গাঁ জ¦লে ওঠে। সাংবাদিকদের উপর হামলা হয়। মামলা হয়। আমরা রোজিনা ইসলামের মত সংবাদিকদের জন্য গর্বিত আর স্বাস্থ্য মন্ত্রানালয়ের অতিরিক্ত সচিব জেবুন্নেছাদের মত মানুষের জন্য লজ্জিত।

বক্তারা বলেন, রোজিনা ইসলামের জামিন ধরতে হবে কেন ? তাকে নি:শর্ত মুক্তি দিতে হবে।

বক্তারা অবিলম্বে রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের হওয়া সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নি:শর্ত মুক্তির দাবি জানান এবং দুর্নীতিবাজ জেবুন্নেসাকে বরখস্তসহ তার সাথে যারা এ ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সমৃদ্ধ হোক বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় ড্রেনেজ, সবুজ এলাকা, জনস্বাস্থ্যের উন্নয়নে সমন্বয় দাবি