শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাইবার হামলায় গুগলের সার্ভিস ডাউন!

বিশ্বের বিভিন্ন দেশে জিমেইল, ইউটিউবসহ গুগলের বিভিন্ন সেবা বিভ্রাটের কবলে পড়ে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা নাগাদ হঠাৎ ইউটিউব, জিমেইল, গুগল ড্রাইভ, হ্যাংআউট, গুগল মিট, গুগল অ্যাসিস্ট্যান্ট, গুগল ডকসের মত সেবাগুলোয় ঢুকতে পারছিলেন না গ্রাহকরা।

এসব সার্ভিস ডাউন থাকার পেছনে ‘সাইবার হামলা’কে গুগল সন্দেহ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ লেভেল থ্রি ক্যারিয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল আহমেদ জুনায়েদ।

গুগলের কর্মকর্তাদের বরাত দিয়ে আহমেদ জুনায়েদ গণমাধ্যমকে বলেন, ‘গুগলের সন্দেহ এটি একটি “সাইবার-অ্যাটাক” ছিল, যার জন্য বিকাল ৫টা ৫০ থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সার্ভিস ডাউন ছিল। সন্ধ্যা ৬টা ৫০ থেকে গুগলের সেবা স্বাভাবিক হতে থাকে।’

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) ভাইস-প্রেসিডেন্ট আহমেদ জুনায়েদ জানান, সাইবার-অ্যাটাকের বিষয়টি গুগল তাদেরকে জানিয়েছে। তবে, তা কোন দেশ থেকে করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে গুগল।

তিনি বলেন, ‘গুগল সেবা আবার ঠিকমতোই কাজ করছে বলে মনে হচ্ছে। তবে, অনেক ক্ষেত্রে হয়তো সমস্যা হচ্ছে। যেমন, জিমেইলে অ্যাড্রেস বার ঠিকভাবে কাজ করছে না।’

‘সাইবার-হামলা’ সম্পর্কে একটি বিবৃতি দেওয়ার জন্য গুগলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানান আহমেদ জুনায়েদ।

এর আগে গত ২০ আগস্ট বেশ দীর্ঘ সময়ের জন্য বিভ্রাটের কবলে পড়েছিল জিমেইল। করোনাভাইরাস মহামারীর এই সময়ে পুরো বিশ্বে অনেক মানুষকে বাসা থেকে কাজ করতে হচ্ছে। বিভিন্ন ফাইল আদান প্রদানের জন্য জনপ্রিয় জিমেইলের বিভ্রাট সবচেয়ে বেশি ভুগিয়েছে গ্রাহকদের।

একই রকম সংবাদ সমূহ

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা