বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাগরে ভাসছে পৃথিবীর সবচেয়ে বড় হিমশৈল

ফাটল ধরার পর অ্যান্টার্কটিকা থেকে ভেঙে আলাদা হয়ে গেছে অনেক বড় একটি বরফখণ্ড।অ্যান্টার্কটিকার ওয়েডেল সমুদ্রের রনে আইস শেলফের পশ্চিম পাশ থেকে ভেঙে গেছে এ হিমশৈল।

ইউরোপীয়ান স্পেস এজেন্সি বলছে, ১৭০ কিলোমিটার দীর্ঘ আর ২৫ কিলোমিটার প্রশস্ত এ হিমশৈলের ভেঙে যাওয়াকে প্রাকৃতিক বলে দাবি করছেন বিজ্ঞানীরা। কোনো কোনো দ্বীপের থেকেও এ বরফখণ্ডের আয়তন বেশি। নিউইয়র্ক শহরের চেয়ে ৬ গুণ বড় বড় বরফখণ্ড।

গ্লাসে ভেসে থাকা বরফ যেভাবে গ্লাসের পানি বাড়িয়ে দেয় না, সেভাবেই এ ভেসে থাকা বরফখণ্ড সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়াবে না বলে জানান বিজ্ঞানীরা। কিন্তু যে হিমশৈলগুলো স্থলভাগের সঙ্গে সম্পৃক্ত থাকে, সেই গ্লেসিয়ার বা বরফখণ্ড গলে গেলে বাড়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। যদি অ্যান্টার্কটিকার পুরো বরফ গলে যায় তাহলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১৯০ ফিট পর্যন্ত বেড়ে যাবে।

বরফখণ্ডটি সর্বপ্রথম ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের সঙ্গে আবিষ্কার করে ইউরোপীয়ান স্পেস এজেন্সি। এটির নাম দেওয়া হয়েছে এ সেভেনটি সিক্স। বিশ্বের সবচেয়ে বড় বরফখণ্ডের জন্য এ নামটি সামঞ্জস্যপূর্ণ না থাকলেও এ নামের বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে।

অ্যান্টার্কটিকা মহাদেশের সবচেয়ে বড় বরফ অংশের একটি রনে আইস শেলফ। এ আইস শেলফই মহাদেশের স্থলভাগের সঙ্গে সমুদ্রকে সংযুক্ত করেছে। আরেকটি আছে রস আইস শেলফ।

গবেষকদের তথ্য মতে, অ্যান্টার্কটিকার ৪৫ শতাংশ বরফ সেল, ৩৮ শতাংশ বরফ দেয়াল, ১৩ শতাংশ বরফ স্রোত এবং বাকি ৪ শতাংশ হলো শিলা দিয়ে গঠিত। অ্যান্টার্কটিকা হলো বরফের আধার। মাঝে মধ্যে আছে বরফ পাহাড় আর দুটো সাগর। অ্যান্টার্কটিকা মহাদেশের মাঝে আছে ‘ট্রান্সঅ্যান্টার্কটিক’ পর্বতশ্রেণি, যা এ মহাদেশকে পূর্ব ও পশ্চিম অংশে ভাগ করেছে।

এর আগে চলতি বছরের মার্চে পৃথিবীর একমাত্র বরফে ঘেরা বৃহত্তম অঞ্চল অ্যান্টার্কটিকার হিমশৈলে বিশাল ফাটল দেখা যায়। ব্রুন্ট আইস শেলফে এ ফাটল দেখা যায়। অ্যান্টার্কটিকা বছরে ১১ হাজার ৮শ’ কোটি মেট্রিক টন বরফ হারাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না লিওনেল মেসিকে। দীর্ঘ ২০বিস্তারিত পড়ুন

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০

নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত ৭৫০ জনেরবিস্তারিত পড়ুন

বন্যার স্রোত আসতে দেখেই ছুটির ঘণ্টা, প্রধান শিক্ষকের দূরদর্শিতায় রক্ষা পেল ১৬৪৩ শিক্ষার্থীর প্রাণ

নেপালের এই মহাবিপর্যয়ের মাঝেও স্বর্গদূত রূপে আবির্ভুত হয়েছিলেন কেউ কেউ। তাদেরেই একজনবিস্তারিত পড়ুন

  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি
  • যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?