শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় অর্ধকোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

সাতক্ষীরায় অর্ধকোটি টাকা মূল্যের ৭টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন। বৃহস্পতিবার (১৮ই মে) বেলা ১২টার দিকে সদর উপজেলার গাজীপুর সীমান্তের বাকাল চেকপোষ্ট থেকে এ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

এ সময় স্বর্ণ বহনকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্বর্ণ পাচার হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সদরের আলীপুর ইট ভাটা সংলগ্ন এলাকায় অভিযান চালায় বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মোটর সাইকেল রেখে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল ফেলে যাওয়া মোটর সাইকেল তল্লাশী করে ৭টি স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৮১৬ গ্রাম ৪২০ মিলি গ্রাম, যার বর্তমান বাজার মূল্য ৬৮ লাখ ৭৭৮ টাকা।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা ও স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ