বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আইনগত সহায়তা প্রদান কর্মসুচির অগ্রগতি সমন্বয় সভা

সরকারি আইনী সেবাগ্রহীতাদের অংশগ্রহনে সাতক্ষীরায় জেলা ও মাঠ পর্যায়ে আইনগত সহায়তা প্রদান কর্মসূচীর অগ্রগতি বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ৩ টায় সাতক্ষীরা জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

সমন্বয় সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও বিজ্ঞ জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আবদুল আলিম আল রাজী।

সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে ও ইউএসএআইডি’র প্রমোটিং পিস এন্ড জাস্টিস পিপিজে এ্যাকটিভিটি’র আর্থিক সহযোগিতায় এবং উন্নয়ন সংস্থা উইমেন জব ক্রিয়েশন সেন্টার সার্বিক ব্যাবস্থাপনায় অনুষ্ঠিত ত্রৈমাসিক সমন্বয় সভায় সেবা গ্রহীতাদের সাথে বিভিন্ন সমস্যা ও সমাধানের বিষয়ে আলোচনা হিসেবে সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার (সহকারী জজ) মনিরুল ইসলাম।

প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে)-সাতক্ষীরা এ্যাকটিভিটি’র প্রোগ্রাম ম্যানেজার মো: ইউনুছ আলীর সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে সরকারি আইনী সেবাগ্রহীতা

প্রায় ৩৫ জন নারী ও পুরুষ অংশ গ্রহন করেন।

সভায় সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার (সহকারি জজ) মনিরুল ইসলাম বলেন, বর্তমানে সরকারি আইনী সহায়তা গ্রহন আরো বেশি সহজ করা হয়েছে। জেলা লিগ্যাল এইড অফিসে সরাসরি অথবা আপনাদের নিজ নিজ এলাকা থেকে অনলাইনের মাধ্যমে সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসে আবেদন করে সকল প্রকার আইনী সহায়তা গ্রহন করতে পারবেন। এসময় তিনি সেবাগ্রহীতাগণের সুবিধার্থে লিগ্যাল এইডের সেবা প্রদান সম্পর্কে ধারণা প্রদানসহ বিভিন্ন গুরুত্বপুর্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

সভায় সরকারি আইনী সেবা গ্রহীতাদের আইনী পরামর্শ ও বিভিন্ন সমস্যার বিষয়ে কথা বলেন তালা উপজেলার সুরাইয়া খাতুন, সাতক্ষীরা সদর উপজেলার ফাতেমা খাতুন, ফিরোজ হোসেন।

জেলা লিগ্যাল এইড অফিসার সেবাগ্রহীতাদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন। এসময় তিনি তাদের মামলা পরিচালনা করতে কোন সমস্যা হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নেন।

সভায় আরো উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসের কর্মকর্তা-কর্মচারী ও প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে)-সাতক্ষীরা এ্যাকটিভিটি’র প্রোগ্রাম অফিসার মেহেদী হোসেন।

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল