বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিরাপদ ভবিষ্যৎ গড়তে

সাতক্ষীরায় ইয়ুথ অ্যাডাপ্টেশন ফোরামের ভূমিকম্প সচেতনতা ক্যাম্পেইন

নিজস্ব প্রতিনিধি: ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে সাতক্ষীরায় শুরু হয়েছে ‘ভূমিকম্প সচেতনতা ক্যাম্পেইন–২০২৫’।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি পরিচালিত হয়।

নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়, মহিষাডাঙ্গা উচ্চ বিদ্যালয়, ফিংড়ী আলিম মাদ্রাসা এবং ধুলিহর আদর্শ উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এই ক্যাম্পেইন আয়োজন করা হয়।

ইয়ুথ অ্যাডাপ্টেশন ফোরাম – সাতক্ষীরা উদ্যোগে এবং উত্তরণ ও সেভ দ্য চিলড্রেন–এর সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীদের ভূমিকম্পের আগে, চলাকালীন ও পরে করণীয় বিষয়ে হাতে–কলমে প্রশিক্ষণ ও সচেতনতা প্রদান করা হয়।

আয়োজকদের মতে, ভূমিকম্পের সময় আতঙ্ক নয়, বরং সঠিক প্রস্তুতি ও দ্রুত সিদ্ধান্তই জীবন বাঁচাতে পারে। শিক্ষার্থীদের মাধ্যমে পরিবার ও সমাজে দুর্যোগ সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ইয়ুথ অ্যাডাপ্টেশন ফোরামের সদস্যরা বলেন, “মানুষকে নিরাপদ রাখতে, প্রস্তুত করতে এবং দুর্যোগ সচেতনতা ছড়িয়ে দিতে আমাদের উদ্যোগ—এসো, সচেতনতার মাধ্যমে গড়ে তুলি নিরাপদ ভবিষ্যৎ।”

দিনব্যাপী এই ক্যাম্পেইনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভূমিকম্প মোকাবিলায় বিভিন্ন কৌশল, নিরাপদ জায়গা চিহ্নিতকরণ এবং উদ্ধার প্রক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করে।

আয়োজক প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতেও এ ধরনের সচেতনতা কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ

মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’

মোকাররাম বিল্লাহ ইমন : নারীর অধিকার সুরক্ষা, মানবাধিকার প্রতিষ্ঠা ও জবাবদিহিতার সংস্কৃতিবিস্তারিত পড়ুন

  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত