শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় উল্টো রথযাত্রা উৎসব

সাতক্ষীরা সদরের মাগুরা পূর্বপাড়া সার্বজনীন কালী মন্দির (কর্মকর পাড়া)’র আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রার মধ্য দিয়ে রথযাত্রা উৎসব-২০২৬ সমাপ্ত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৫টায় মাগুরা পূর্বপাড়া সার্বজনীন কালী মন্দির থেকে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব লাবসা ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান আব্দুল আলিম।

উল্টো রথযাত্রা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম বলেন, সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়ন একটি অসাম্প্রদায়িক সম্প্রিতির ইউনিয়ন। এই ইউনিয়নে হিন্দু, মুসলিম, খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ এক সাথে বসবাস করে। এখানে কোন ধর্মের ভাই-বোনদের মধ্যে ভেদাভেদ নাই। আমরা সকলেই একে অপরের ধর্মীয় উৎসবে আনন্দ উপভোগ করি। তিনি আরো বলেন, মায়ের কোলে শিশুরা যেমন নিরাপদ, তেমনি লাবসা ইউনিয়নে হিন্দু ভাই-বোনেরা সহ সব সম্প্রদায়ের মানুষ নিরাপদে বসবাস করে। আমি সারাটি জীবন আপনাদের পাশে থাকতে চাই। আগামী দিনেও আপনাদের যাতে সেবা করতে পারি সে জন্য আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন।

প্রধান অতিথির বক্তব্য শেষে লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মাগুরা পূর্বপাড়া সার্ব জনীন পূজা মন্দিরের উন্নয়নে ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকা অনুদান ঘোষণা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাবসা ইউনিয়নের বিনেরপোতা ১নং ওয়ার্ডের সদস্য বিশ্বনাথ মন্ডল, মাগুরা ৮নং ওয়ার্ডের সদস্য নজিবুর রহমান টুটুল, মাগুরা পূর্বপাড়া সার্বজনীনী কালী মন্দির (কর্মকর পাড়া) পরিচালনা কমিটির সভাপতি অমিত চক্রবর্তী, রথ যাত্রা উদযাপন কমিটির আহবায়ক আনন্দ কর্মকর, সদস্য সচিব অসিম কর্মকর।

এছাড়া উপস্থিত ছিলেন মনোরঞ্জন কর্মকর, সংকর ব্যানার্জী, গৌউর ব্যানার্জী, রাহুল ব্যানার্জী, দীবস চন্দ্র রায়, বুধ্যদেব কর্মকর, মৃত্যুনঞ্জয়, রবীন সন্নাসী, শুব্রত মজুমদার, শ্যামল কর্মকর, মনজ বৈদ্য, পরিতোষ সরকার প্রমুখ। মাগুরা কর্মকর পূর্বপাড়া সার্বজনীন কালী মন্দির থেকে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথ যাত্রা শুরু করে মাগুরা সাধুকাপাড়া রাম বাবু বাড়িতে গিয়ে শেষ হয়। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ যাত্রায় লাবসা ইউনিয়নের থানাঘাটা, মাগুরা, কৈখালী, গোপীনাথপুর, বিনেরপোতা, খেজুরডাঙ্গী সহ কয়েকটি গ্রামের কয়েক হাজার বিভিন্ন বয়সের নারী-পুরুষ ভক্তরা অংশ গ্রহণ করেন।

একই রকম সংবাদ সমূহ

দক্ষিণের মশাল সম্পাদক এর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের গভীর শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দক্ষিণেন মশাল পত্রিকার সম্পাদক, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো স্মৃতি দাবা টুর্নামেন্টের উদ্বোধন

​সাতক্ষীরায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি দাবা টুর্নামেন্ট ২০২৪-এরবিস্তারিত পড়ুন

অধ্যক্ষ আশেক-ই-এলাহী’র সহধর্মিণী রেহানা খাতুনের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী’র সহধর্মিণী রেহানা খাতুন বৃহস্পতিবার দুপুরবিস্তারিত পড়ুন

  • গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে
  • দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ইলাহীর স্ত্রীর মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি, জরিমানা আদায়
  • সাতক্ষীরায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা
  • দৈনিক দক্ষিণের মশাল সম্পাদকের স্ত্রীর ইন্তেকালে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • সাতক্ষীরায় অনুমতি ছাড়াই পরিবারিক রাস্তা পৌরসভার অর্ন্তভূক্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
  • কলারোয়া পৌরসভায় কমিউনিটি লিডারদের নিয়ে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • দল থেকে বহিষ্কারের পর গাজী নজরুল হারাতে পারেন এমপি পদ