বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় এতিম হাফেজদের সম্মানে ড. কাজী এরতেজা হাসানের ইফতার

মাদ্রাসার এতিম হাফেজদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়েছে।

শনিবার ( ১৫ এপ্রিল) সন্ধ্যায় ইফতারের আয়োজন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, দৈনিক ভোরের পাতা ও ডেইলি পিপলস্ টাইমের সম্পাদক এবং এফবিসিসিআই’র পরিচালক ড.কাজী এরতেজা হাসান।

তিনি সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়নের পরানদাহা দারুল উলুম এতিমখানার এতিম শিশুদের সম্মানে ইফতার করেছেন।
এ সময় তিনি নিজ হাতে এতিম শিশুদের মাঝে ইফতারের খাবার পরিবেশন করেন এবং তাদের খোজ খবর নেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য কাজী হেদায়েত হোসেন রাজ, পৌর যুবলীগের আহবায় মনোয়ার হোসেন অনু, যুগ্ম আহবায় এস এম তুহিনুর রহমান তুহিন, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক গোলাম বারি, ব্যাবসায়ী মাসুদ রানা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।

ইফতারের আগে দোয়া মোনাজাত পরিচালনা করেন পরানদাহা দারুল উলুম এতিমখানা ও জামে মসজিদের পরিচালক আলহাজ্ব মুফতি রবিউল ইসলাম।

ড. কাজী এরতেজা হাসান নিজের কাজের পাশাপাশি বিভিন্ন সামাজিক এবং মানবিক কার্যক্রমেও সামিল হওয়ার চেষ্টা করেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে দারুণ এক দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। তাঁর এমন উদ্যোগের প্রশংসা করেছেন নেতাকর্মীরা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

নিজস্ব প্রতিতিধি : সাতক্ষীরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সমাবেশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া