শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় কমিউনিটি টয়লেট উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কমিউনিটি টয়লেট উদ্বোধন ও যুব দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ ও উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা পৌরসভার ইটাগাছা পুর্বপাড়ায় দরিদ্র জনগোষ্টির জীবনমান উন্নয়নে ব্রাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম উদ্যোগে প্রধান অতিথি হিসেবে কমিউনিটি টয়লেট উদ্বোধন ও যুব দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ ও উপকরণ বিতরণ করেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান।

এসময় তিনি বলেন, ‘এ কমিউনিটি টয়লেটটি সুষ্ঠুভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করতে হবে, যাতে সুবিধাভোগীরা কমিউনিটি টয়লেটটি দীর্ঘদিন ব্যবহার করতে পারে। এছাড়া প্রশিক্ষণপ্রাপ্ত যেসব নারীরা সেলাই মেশিনসহ অন্যান্য উপকরণ পেয়েছেন, তারাও এখন উপর্জন করতে পারবেন।’

পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি বিশেষ হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর শেখ আনোয়ার হোসেন মিলন, শেখ শফিক উদ দৌলা সাগর, শফিকুল আলম বাবু, নূরজাহান বেগম নুরী, অনিমা রানী মন্ডল, রাবেয়া পারভীন।

ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম’র খুলনা আ লিক সমন্বয়কারী মো. ওয়াসিম আকরাম, ঋশিল্পী হ্যান্ডিক্রাফটস্ লি. এর ম্যানেজার প্রশান্ত কুমার বল্লভ প্রমুখ। এসময় সাতক্ষীরা পৌরসভার ৬টি ওয়ার্ডের প্রশিক্ষণপ্রাপ্ত ৫০ জন যুব নারীদের মাঝে সনদপত্র, সেলাই মেশিন ও অন্যান্য উপকরণ প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ব্র্যাক ইউডিপি’র ফিল্ড কো-অর্ডিনেটর মো. ইউসুপ আলী।

একই রকম সংবাদ সমূহ

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী