শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপি-জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও অবরোধের প্রতিবাদে আ.লীগ ও ছাত্রলীগের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি: বিএনপি-জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও অবরোধের প্রতিবাদে সাতক্ষীরায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগ, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগের উদ্যোগে সোমবার সকাল ১০ টা থেকে শহরের খুলনারোড মোড়ে বিএনপি-জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও অবরোধের প্রতিবাদে আওয়ামী লীগ ও ছাত্রলীগের উক্ত অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভিন সেঁজুতী, জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ।

পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সমীর বসু, সাধারণ সম্পাদক সুমন হোসেন, শ্রমিকলীগ নেতা আব্দুল্লাহ সরদার, বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শেখ শাহিনুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন আ.লীগ নেতা আব্দুস সালাম, ছাত্রলীগের নূর ইসলাম, সোহেল, হৃদয়, রনি, আশরাফুল প্রমুখ।

এসময় বক্তারা বলেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশে পদ্মা সেতু নির্মাণ, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, সারা দেশে মডেল মসজিদ, মন্দির নির্মাণ করেছেন। বিশ্বের মাঝে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।

আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে ক্ষমতার লোভি বিএনপি-জামায়াত দেশের উন্নয়নের ধারা বাধাগ্রস্থ করার লক্ষে আন্দলনের নামে অবৈধ অবরোধের ডাক দিয়েছে। তারা অবরোধের নামে পুলিশ হত্যা করা, বাসে অগ্নি সংযোগ করে সাধারণ মানুষ পুড়িয়ে মারা, দেশের সম্পদ নষ্ট করছে। দেশের সাধারণ জনগণ তাদের এই অবৈধ অবরোধ প্রত্যাখান করেছে।

বক্তারা আরো বলেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার লক্ষে বিএনপি- জামায়াত দেশে-বিদেশে বিভিন্ন ভাবে সড়যন্ত্র করছে। বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃত্বে সাধারণ মানুষ বিএনপি- জামায়াতের সন্ত্রাসীদের সড়যন্ত্র প্রতিহত করবে। ইনশাল্লাহ আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বেই সরকার গঠন হবে।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন