শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করা

মাহফিজুল ইসলাম আককাজ, (সাতক্ষীরা): স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার অনুকূলে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসক
হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ এবং বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা
মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “আমরা যদি
স্বচ্ছতার সাথে সেবামূলক কর্মকান্ড পরিচালনা করি তাহলে সকলে সেবা পাবে এবং উপকৃত হবে। কোন বাড়িতে যদি ক্যান্সার এবং কিডণীজনিত রোগী থাকে তাহলে তারা অত্যন্ত কষ্টের মধ্যে জীবন যাপন করতে হয়। এ চিকিৎসা খুবই ব্যয় বহুল।

এজন্য আমি সাতক্ষীরা মেডিকেল কলেজের অনেক রোগীরা আমার কাছে আসলে আমি তাদের সেবা প্রদান করার জন্য লিখে দেয়। সেজন্য তারা অনেক উপকৃত হয়। সকলকে সেবার মানুষিকতা নিয়ে কাজ করতে হবে, তাহলে সমাজ ও জাতি উপকৃত হবে।

জননেত্রী শেখ হাসিনা দেশের অসহায় রোগীদের কথা ভেবে সমাজকল্যাণ সংস্থার মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করছেন। জননেত্রী শেখ হাসিনা দেশের অধিকাংশ
মানুষকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন প্রকার সেবা দিয়ে যাচ্ছেন।”

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয় সাতক্ষীরার উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম
মঈন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, সাতক্ষীরা জেলা মহিলা অধিদপ্তরের জেলা প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, জেলা তথ্য অফিসার
মো. জাহারুল ইসলাম প্রমুখ।

অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন নব দিগন্ত
সংস্থার নির্বাহী পরিচালক মো. বজলুর রহমান, এন জেড ফাউন্ডেশনের পরিচালক মনজুর হোসেন প্রমুখ। সাতক্ষীরা সদরের ২৮টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের
সমাজকল্যাণ সংস্থার অনুকূলে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত ৪ লক্ষ ৭০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শহর সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান, অধ্যক্ষ আব্দুল হামিদ, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সম্পাদক ও নব জীবন’র
নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান, বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সরকারি শিশু পরিবার বালক উপ-তত্বাবধায়ক
আয়েশা খাতুন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান
  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী