শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় কুষ্ঠরোগ সচেতনতায় মিডিয়া অ্যাওয়ার্ড’ ১০ সাংবাদিক

সাতক্ষীরা প্রতিনিধি: কুষ্ঠরোগ সংক্রমণ প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান এবং কুষ্ঠরোগ বিষয়ক তথ্যভিত্তিক ও মানবিক সংবাদ পরিবেশনের স্বীকৃতি হিসেবে মিডিয়া এনগেজমেন্ট অন লেপ্রসি অ্যান্ড জার্নালিস্টস অ্যাওয়ার্ড–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রিন্ট মিডিয়ায় যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছেন খবরের কাগজের সাতক্ষীরা প্রতিনিধি নাজমুল শাহাদাৎ জাকির ও প্রতিদিনের বাংলাদেশের সাতক্ষীরা প্রতিনিধি কৃষ্ণ ব্যানার্জী। ইলেকট্রনিক মিডিয়ায় প্রথম স্থান অর্জন করেছেন নাগরিক টিভির সাতক্ষীরা প্রতিনিধি কৃষ্ণ ব্যানার্জী। একই ক্যাটাগরিতে ইলেকট্রনিক মিডিয়ায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন বাংলা টিভির সাতক্ষীরা প্রতিনিধি গোপাল কুমার মন্ডল, ঢাকা জার্নালের সাতক্ষীরা প্রতিনিধি রাহাত রাজা এবং সাতক্ষীরা টিভি লাইভের দীপক চক্রবর্তী।
প্রিন্ট মিডিয়ায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন দৈনিক সকাল বেলার সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান এবং দৈনিক আইন বার্তার সাতক্ষীরা প্রতিনিধি আক্তারুল ইসলাম। এছাড়া বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে দৈনিক বাংলাদেশের খবরের সাতক্ষীরা প্রতিনিধি আব্দুস সালাম এবং স্বদেশ প্রতিদিনের সাতক্ষীরা প্রতিনিধি হাবিবুর রহমান সোহাগ-কে।
অনুষ্ঠানটি সোমবার দুপুরে সাতক্ষীরার ত্রিশমাইল এলাকার অগ্রগতি রিসোর্টে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসএস এর পরিচালক স্বাস্থ্য সাজ্জাদুর রহমান পান্থ। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খ্রিস্টান সার্ভিস সোসাইটি (সিএসএস)-এর প্রজেক্ট অফিসার মো. খালেকুজ্জামান প্রমুখ।

বক্তারা বলেন, কুষ্ঠরোগ একটি চিকিৎসাযোগ্য রোগ হলেও সামাজিক কুসংস্কার ও ভুল ধারণার কারণে অনেক মানুষ এখনও চিকিৎসা থেকে বঞ্চিত। সাংবাদিকরা, যারা মাঠে নেমে তথ্যভিত্তিক ও মানবিক প্রতিবেদন তৈরি করেন, তারা শুধু খবর পরিবেশন করেন না; তারা আক্রান্ত মানুষের কষ্ট তুলে আনেন, সমাজে সচেতনতা বৃদ্ধি করেন এবং জনস্বাস্থ্যের উন্নয়নে সরাসরি অবদান রাখেন।

প্রধান অতিথি সাজ্জাদুর রহমান পান্থ বলেন, ‘সাংবাদিকরা মানুষের জীবনের গল্প বলতে সক্ষম। তারা সমাজের ভয় ও অজ্ঞতার মুখোমুখি দাঁড়ায় এবং জনগণের চোখে সত্য তুলে ধরে। কুষ্ঠরোগ নির্মূলের জন্য তাদের ভূমিকা অনন্য এবং অমূল্য।’

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক