বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক ও পিছিয়ে পড়া নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

সিডো সংস্থা সাতক্ষীরার আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ঢাকার সহযোগিতায় সাতক্ষীরায় ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক ও পিছিয়েপড়া নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) সকালে সিডো সংস্থার নিজস্ব কার্যালয় এ সেলাই মেশিন বিতরণ করা হয়।

সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব) মো. তরিকুল ইসলাম।

সিডো সাতক্ষীরার প্রকল্প সমন্বয়কারী মো. তহিদুজ্জামান তহিদ’রসঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরা সংস্থার নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ, প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতির মহাসচিব আবুল কালাম আজাদ, জিডিএফ সংস্থার সভানেত্রী ও সাবেক কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি।

আরও উপস্থিত ছিলেন শহর সমাজসেবা অফিসের আব্দুর রহমান রানা, সিডো সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার চন্দ্রশেখর হালদার, একশনএইড বাংলাদেশ ইন্সপেরিটর শারার মাহবুব ধ্রুব, ফাইন্যান্স অফিসার চন্দন কুমার বৈদ্যসহ সাংবাদিক ও প্রকল্পের উপকারভোগী সদস্য বৃন্দ।

এ সময় ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক ও পিছিয়েপড়া নারীদের আয় বৃদ্ধিমূলক প্রকল্প “প্রান্তিক “প্রকল্পের আওতাভুক্ত সুবিধাভোগী ২০ জনকে তিন মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে প্রত্যেককে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের একটি কমিটিবিস্তারিত পড়ুন

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু এবং ১বিস্তারিত পড়ুন

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন ও প্রয়োজনীয়বিস্তারিত পড়ুন

  • বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী
  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ
  • আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
  • আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
  • পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা