শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ৮ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রলয়ংকরী ঘূর্ণিঝড় রেমালের আঘাতে সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনিতে কাচা ও পাকা মিলে ৭৯৪টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ১৩৩টি বসতবাড়ি। এতে গত দুই দিনে ঝড়ো হাওয়া ও ভারী বর্ষণে ভোগান্তিতে পড়েছে প্রায় দেড় লাখের বেশি মানুষ। গত দুই দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন উপকূলের মানুষ। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব থেকে উপকূলবাসীকে হতাহত ও বিপুল ক্ষতির হাত থেকে রক্ষাকবচ হিসেবে বাঁচিয়েছে ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন।

সোমবার (২৭ মে) দিনভর ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বেলা ১২টার দিকে সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া, চুনা ও কপোতাক্ষ নদে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৬ ফুট বৃদ্ধি পাওয়ায় গাবুরা বদ্বীপ ইউনিয়নের ৯নং সোরা গ্রামের চাদনীমুখা রিংবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে। ফলে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। এতে নিম্নাঞ্চলের বেশকিছু চিংড়ী ঘের প্লাবিত হয়।

এর আগে শনিবার সন্ধ্যায় রেমাল উপকূলে আঘাত হানে। রাত ৯টার দিকে ক্ষিপ্রবেগে দক্ষিণ দিক থেকে পশ্চিম দিকে ঝড়ো হাওয়া প্রবাহিত হলে সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়ক ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে গাছ পড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয় জনতা ভেঙে পড়া গাছ রাস্তা থেকে সরিয়ে ফেললে সকালে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্যামনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজিমুল আলম জানান, সুন্দরবনের কারণে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় রেমালের হাত থেকে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহত থেকে উপকূলবাসী রক্ষা পেয়েছে। তবে গত দুই দিনে থেমে থেমে বাতাসের সাথে ঝিরি ঝিরি ও প্রবল বৃষ্টিতে ১ লাখ ৫৭ হাজার ৬৮২ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৯৩টি কাচা ঘরবাড়ি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া ৪৪৮টি ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বেড়িবাঁধের কোনো ক্ষতি না হওয়ায় উপকূলবাসী জলোচ্ছ্বাসের হাত থেকে রক্ষা পেয়েছে।

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূর জানান, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে আশাশুনিতে ৪০টি কাচা বাড়ি বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া মোট ২৫৩টি কাচাপাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির জানান, দুর্গত এলাকায় ৩০ মেট্রিক টন চাল ও নগদ সাড়ে ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। উপকূলের ক্ষতিগ্রস্ত মানুষের বিধ্বস্ত ঘরবাড়ি মেরামতের জন্য টিন ও বরাদ্দের নগদ টাকা দিয়ে সংস্কার করা হবে।

এদিকে, জেলার অন্যান্য উপজেলায় ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব