শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মতবিনিময় সভা

আবু সাঈদ, সাতক্ষীরা : বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের সাংগঠনিক মতবিনিময় সভা রবিবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির লাইব্রেরী রুমে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডঃ মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব, সাবেক ছাত্রনেতা ব্যারিস্টার কায়সার কামাল। প্রধান বক্তা ছিলেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ গাজী কামরুল ইসলাম সজল। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক এ্যাডঃ মোঃ জিয়াউর রহমান।

বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ রফিকুল ইসলাম মন্টু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-ত্রাণ পূনঃবাসন সম্পাদক এ্যাডঃ মোঃ কাইয়ুম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ- প্রকাশনা সম্পাদক এ্যাডঃ সাগর হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের দপ্তর সম্পাদক এ্যাডঃ শেখ জুলফিকার আলম শেখ শিমুল। বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি’র আহবায়ক এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলী, এ্যাডঃ মোঃ মহিতুল ইসলাম, এ্যাডঃ সৈয়দ এখলেছার আলী বাচ্চু, এ্যাডঃ মোঃ নুরুল আমিন, এ্যাডঃ কামরুজ্জামান ভুট্টো, এ্যাডঃ অসীম কুমার মন্ডল, এ্যাডঃ মশিউর রহমান ফারুক, এ্যাডঃ আবু সাইদ রাজা।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বি এন পির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম, সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও সমন্বয়ক মোঃ হাবিবুর রহমান হাবিব । পবিত্র কোরআন তেলাওয়াত করেন এ্যাডঃ মোঃ রফিকুল ইসলাম খোকন। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির নেতা এ্যাডঃ এবিএম সেলিম ।

প্রধান অতিথি ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। তিনি আরও বলেন দেশে গনতন্ত্র নাই, মানবাধিকার নাই, আইনের শাসন নাই। ডামী নির্বাচন বাতিল করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহনযোগ্য, সকলের অংশ গ্রহনে অংশগ্রহনমূলক এবং তত্বাবধায়ক সরকারের অধীনে পূনঃ নির্বাচন চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার চাই।

আলোচনা পরবর্তী কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি, সিনিয়র এ্যাডঃ মোঃ আবুল হোসেন (২) সাহেবের বাসভবনে যেয়ে তার শারীরিক অসুস্থতার খোঁজ খবর নেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৬ উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা