শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জাতীয় ইমাম সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, সাতক্ষীরা জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন-২০২৫ শনিবার (২০ আগস্ট) সকালে সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।

অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওঃ মোঃ আব্দুর রশীদের সভাপতিত্বে এবং সদর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মনোয়ার হুসাইন মোমিন এবং পৌর শাখার সভাপতি মাও মনিরুল ইসলাম ফারুকী’র যৌথ পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মাওঃ কাজী আবু হুরাইয়া।

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ইমাম সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি হাফেজ মোঃ জাহাঙ্গীর আলম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ ডাঃ আবুল কালাম বাবলা, শিশু বিশেষজ্ঞ আলহাজ ডাঃ মোঃ শামছুর রহমান, অধ্যাপক মাওঃ মোঃ ওমর ফারুক, মাওঃ ওসমান গণি এবং খুলনা বিভাগীয় সভাপতি অধ্যাপক মাওঃ আ.ন.ম আব্দুর কুদ্দুসসহ অন্যান্য উলামা ও সমাজের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কাউন্সিলে ধর্মীয় কর্মকাণ্ড, সামাজিক উন্নয়ন ও সম্প্রদায়ের কল্যাণে সমিতির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি: মেরুদণ্ডের উন্নত চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেশের প্রতিটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সাতক্ষীরার দুটি ব্যাটালিয়নেরবিস্তারিত পড়ুন

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

  • প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন
  • সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ