শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা’র শুভ উদ্বোধন

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরায় জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২৩ -২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩ মার্চ) সকাল ৯টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ ক্রিকেট প্রতিযোগিতা’র উদ্বোধন করা হয়।

জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক, মো. সাঈদুর রহমান শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রিকেট প্রতিযোগিতা’র শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীকেট সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দিবা খান সাথী, পৌর ১ নং ওয়ার্ড কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আব্দুল মান্নান, লুৎফর রহমান সৈকত, মীর মাহমুদ হাসান মুক্তি, ইকবাল কবির খান বাপ্পী, শিমুন সামস, শেখ হেদায়েতুল ইসলাম। উদ্বোধনী ম্যাচে জামালপুর জেলা দল বনাম সিলেট জেলা দল অংশ নেয়।

এসময় প্রধান অতিথি বলেন, একদিন বিশ্বকাপ জয় করবে এ দেশের খেলোয়াররা। সুস্থ জীবন যাপনে খেলা ধুলার কোন বিকল্প নেই। ক্রিকেট খেলার মাধ্যমে দেশের মান বিশ্বের দরবারে পরিচয় করিয়েছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কাজী আক্তার হোসেন।

একই রকম সংবাদ সমূহ

আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার

ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনাল কোর্টের চূড়ান্ত রায় পাওয়া সত্ত্বেও আদালতের আদেশ অবজ্ঞাবিস্তারিত পড়ুন

লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল

মানবতাবাদ, অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও সম্প্রীতির বার্তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ
  • নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো