বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি: দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্য সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে সদর প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরানারি হাসপাতালের আয়োজনে জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. এফ এম মান্নান কবীর এর সভাপতিত্বে প্রাণিসম্পদ ও প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত খান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. বদরুদ্দোজা, সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. মশিউর রহমান সহ আরো অনেকে।

প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ২২টি স্টল প্রদর্শনী করা হয়।

উন্নত জাতের এবং অধিক উৎপাদনশীল জাতের গবাদি পশু যেমন: গাভী, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস,কবুতর, সৌখিন পাখি, পোষা প্রাণী এবং বিভিন্ন পশু-পাখি-প্রদর্শন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাণী সম্পদ বিভাগ আমাদের খাদ্যভাব পুরন সহ আমিষ ও পুষ্টিচাহিদা পুরন করে। এবং প্রাণী বা গবাদি পশু পালন করে লক্ষ লক্ষ পরিবার নিজেদের জীবিকা নির্বাহ করে। তাই প্রাণী সম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির জন্য বর্তমান সরকার অনেক গুলো যুগান্তকারী ও সাহসী পদক্ষেপ নিয়েছে। যার কারণে এ উপজেলায় দিন দিন সমৃদ্ধ হয়েছে এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরি ও উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। এই জাতীয় প্রদর্শনীর তাই অনেক গুরুত্ব রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা

সড়কে দুর্ঘটনা হ্রাসকল্পে স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রতি মাসে সচেতনতা প্রচারণা চালাচ্ছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি
  • সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারী (৪০)’র লা*শ উদ্ধার
  • প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্য হলেন রাসেল
  • যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় র‍্যালি- সভা
  • ১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন