শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জেলা বন ও উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে

সাতক্ষীরায় জেলা বন ও উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ শে জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “এবারের বৃক্ষ মেলা জাঁকজমকপূর্ণভাবে বড় পরিসরে আয়োজন করা হবে। মেলায় অংশগ্রহণকারী নার্সারী মালিকদের পুরস্কার ও মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গেঞ্জি প্রদান করা হবে।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসনার নির্দেশনা বেশি বেশি ফলজ, বণজ ও ঔষধি গাছের চারা রোপন করতে বলেছেন। সেই সাথে বজ্রপাত রোধে বেশি বেশি তাল গাছ রোপন করতে বলেছেন। পরিবেশের ভারমাম্য রক্ষা করতে এবং সবুজ বিপ্লব সৃষ্টি করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী বন সংরক্ষক কর্মকর্তা অমিতা মন্ডল, নেজারত ডেপুটি এনডিসি আব্দুল্লাহ আল-আমিন, জেলা এগ্রিকালচার অফিসার প্রকৌশলী মো. হারুন উর রশিদ, সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ, জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি মো. নুরুল আমিন, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ক্যাশিয়ার আব্দুল হান্নান খান প্রমুখ। আগামী ১ সেপ্টেম্বর হতে সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত হবে।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার