মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে মহান বিজয় দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি: বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে সাতক্ষীরায় স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা, শ্রদ্ধা নিবেদন, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) প্রধান শিক্ষকের অফিস রুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ, সিনিয়র শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, রমেশ সরদার, সহকারি শিক্ষক ফয়জুল হক বাবু, সুকুমার সরকার, আকলিমা খাতুন প্রমুখ।

ডিবি ইউনাইটেড হাইস্কুলের মহান বিজয় দিবসের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, শ্রদ্ধা নিবেদন, ১ মিনিট নিরবতা পালন, আলোচনা সভা ও বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। আলোচনা শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো. মোহসিন উদ্দীন। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা এবং ডিবি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মো. মুকুল হোসেন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক