শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে

সাতক্ষীরায় নার্সদের বিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে অন্য কোনো অধিদপ্তরের সঙ্গে একীভূত করার অপচেষ্টার প্রতিবাদে সারাদেশের ন্যায় সাতক্ষীরায় কালো ব্যাচ ধারণ করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বি.এন.এ) সাতক্ষীরা জেলা শাখা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে শহরের খুলনা রোড মোড় আসিফ চত্বরে সামনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডালিয়া পারভীনের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসিমা খাতুন, কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান, স্বাস্থ্য পরিদর্শক ও মিডওয়াইফারি প্রতিনিধি নাসরিন খালেদ, ছাত্র-ছাত্রী প্রতিনিধি চঞ্চলা রানীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নার্সরা বলেন, তাদের দাবি পূরণ না হলে ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে। এর আগে ২৫ নভেম্বর সকল স্বাস্থ্যসেবা এবং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে কালো ব্যাজ ধারণ, ২৬ নভেম্বর কালো ব্যাজ ধারণ করে প্রতিষ্ঠান প্রধানের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট এবং আজ ২৭ নভেম্বর দুই ঘন্টাব্যাপী কালো ব্যাজ ধারণ করে প্রতিষ্ঠানের সামনের রাজপথে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। যদি দাবি মানা না হয় তাহলে ৩০ নভেম্বর কালো ব্যাজ ধারণ করে দুই ঘন্টাব্যাপী প্রতীকী শাট-ডাউন এবং ২ ডিসেম্বর থেকে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশের সকল স্বাস্থ্যসেবা এবং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে কমপ্লিট শাট ডাউন পালন করবে বলে জানান তারা।

নার্স মিডওয়াইফদের দাবিগুলোর মধ্যে রয়েছে, স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে অন্য কোনো অধিদপ্তরের সঙ্গে একীভূত করার প্রচেষ্টা বন্ধ এবং জাতীয় নার্সিং কমিশন গঠন।নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেট-আপ ও ক্যারিয়ার পাথ অনুমোদন ও বাস্তবায়ন।

নার্সদের পরবর্তী উচ্চতর পদ (৯ম থেকে ৪র্থ গ্রেড) পর্যন্ত পদোন্নতির সুযোগ নিশ্চিত করা।নার্সিং সুপারভাইজার ও নার্সিং ইন্সট্রাক্টর পদকে দ্রুত ৯ম গ্রেডে উন্নীত করা।ডিপ্লোমা নার্স-মিডওয়াইফদের সনদকে স্নাতক (পাশ) সমমান প্রদান এবং সব গ্রাজুয়েট নার্স-মিডওয়াইফদের জন্য প্রফেশনাল বিসিএস চালু করা।বেসরকারি স্বাস্থ্যসেবা ও নার্সিং/মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে নার্স নিয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়োগবিধি ও মানসম্মত বেতন কাঠামো প্রণয়ন।অপ্রশিক্ষিত ও নিবন্ধনবিহীন ভুয়া নার্স–মিডওয়াইফদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ।নার্স–মিডওয়াইফদের ঝুঁকি ভাতা প্রদান ও নার্সিং ইউনিফর্ম পরিবর্তন।শয্যা, রোগী ও চিকিৎসক সংখ্যার অনুপাতে নার্স মিডওয়াইফদের পদ সৃষ্টি ও নিয়োগ নিশ্চিত করা।
বক্তারা বলেন, নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তর নার্সদের দীর্ঘদিনের অর্জন ও পেশাগত মর্যাদার প্রতীক। এটি বিলুপ্ত বা অন্য কোনো অধিদপ্তরের সঙ্গে একীভূত করার উদ্যোগ নার্সিং পেশাকে অবমূল্যায়ন করার শামিল। তারা অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক