শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা শহরকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও জলবায়ু-সহনশীল পৌরসভা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যুব নেতৃত্বে পরিবেশ দূষণরোধে উন্নত বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্টেকহোল্ডারদের সাথে এক বিশেষ এডভোকিসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সিডো’র আয়োজনে সংস্থার ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত সভায় সিডোর নির্বাহী পরিচালক শ্যামল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সমাজসেবা উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান এবং পৌরসভার সাবেক প্যানেল মেয়র শফিক উদ দৌলা সাগর, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আশরাফ আলী।

সিডোর প্রোগ্রাম অফিসার তৌহিদুজ্জামানের পরিচালনা বক্তব্য রাখেন স্বদেশের নির্বাহী পরিচালক মাদব চন্দ্র দত্ত, পল্টু বাশার, নারী নেত্রী ফরিদা আখতার বিউটি, সুজনের জেলা সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল, জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলিনুর নুর খান বাবুল, অর্জন ফাউন্ডেশনের মহুয়া মঞ্জুরী, জেলা ইমাম সমিতির মাওলানা মাহবুবুর রহমান, বিডি ক্লিনের শাহরিয়ার আনজুম, বারসিকের গাজী মাহিদা মিজান এবং টিআইবির আল আমিন হোসেন, যুবনেতা হৃদয় মন্ডল, ইফতি জামিল ও সাকিব হোসেন। এছাড়া একশনএইড বাংলাদেশ এর ইন্সপেরিটর নয়ন হোসেন, প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ফাইনান্স অফিসার আব্দুস সাত্তার, ইয়ূথ পিয়ার গ্রুপ ফ্যাসিলিটেটর স্বপ্না পারভীনসহ সভায় বিভিন্ন সামাজিক, পরিবেশবাদী ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

বক্তারা বলেন, অপরিকল্পিত নগরায়নের ফলে বর্তমানে ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশায় সাধারণ মানুষের দুর্ভোগের শেষ নেই। শহরকে পরিবেশ দূষণ ও জলাবদ্ধতা থেকে রক্ষা করতে পরিবেশ দূষণকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”

বক্তারা আরও বলেন: বর্জ্য সমস্যার স্থায়ী সমাধানের জন্য শুধু কর্তৃপক্ষের সদিচ্ছাই যথেষ্ট নয়, এর পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও দায়িত্ববোধ বৃদ্ধি করতে হবে। উৎস পর্যায়ে বর্জ্য পৃথকীকরণ ও আধুনিক স্যানিটারি ডাম্পিং স্টেশন স্থাপনের মাধ্যমেই কেবল সাতক্ষীরাকে একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।

একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা

শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত