রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান শহিদ দিবস পালন

সাতক্ষীরায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় ও বিনম্র শ্রদ্ধায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
২১ ফেব্রুয়ারী দিবসটি উপলক্ষ্যে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পন, প্রভাত ফেরী, আলোচনা ও পুরস্কার বিতরণসহ নানান কর্মসূচি পালন করে প্রতিষ্ঠানগুলো।

সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

‘হে ভাষা সৈনিক তোমাদেরই তাজা রক্তের বিনিময়ে পেয়েছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা’ সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) এ দিবসটি উপলক্ষে ২১ শের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, প্রভাত ফেরীতে বিদ্যালয় প্রাঙ্গনে সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। বেলা ১২ টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আবু সাঈদ, সিনিয়র শিক্ষক আনিসুর রহমান, মাওলানা মো. আবুল খায়ের, মোঃ আসাদুজ্জামান, মো. রবিউল ইসলাম, পলাশ কুমার সিংহ, বাবলু স্বর্ণকার, আব্বাস আলী, হাবিবুল্লাহ প্রমুখ। মাতৃভাষা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, কুরআন তেলাওয়াত, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি,হাম/নাথ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আবুল খায়ের। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেদায়েতুল্লাহ পলাশ। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

প্রভাতফেরী, প্রভাতফেরী- আমার নেব সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে এই স্লোগানকে সামনে রেখে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিদ্যালয় প্রসঙ্গে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ আমিনুল হক টুকুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, মো. আব্দুল হামিদ, সিনিয়র শিক্ষক ইয়াহিয়া ইকবাল, আবুল হাসান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মোঃ আতাউর রহমান, শেখ মোস্তাফিজুর রহমান,আব্দুর রউফসহ সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। দিবসটি উপলক্ষে ২১ শের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, প্রভাত ফেরীতে বিদ্যালয় প্রাঙ্গনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গাজী মোমিন উদ্দিন।

কারিমা মাধ্যমিক বিদ্যালয়

কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে প্রধান শিক্ষক আবু তাহেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম, সাইদুল হোসেন বাবু, সহকারী শিক্ষক মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আব্দুল মালেক, আব্দুল হক, রুস্তম আলী, মাধবী রাণী মণ্ডল, ক্রীড়া শিক্ষক আবু সাঈদ প্রমুখ। এ দিবসটি উপলক্ষে ২১ শের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও প্রভাত ফেরীতে বিদ্যালয় প্রাঙ্গনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হক, রুস্তম আলী।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে ফ্রি ডেন্টাল ক্যাম্প

৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার উদ্যোগে দিনব্যাপীবিস্তারিত পড়ুন

মানবকল্যাণে নবদিগন্ত সংস্থার উদ্যোগে ২৫০ জনের মাঝে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যেবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক