বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিশেষ অভিযানে ১৫ বাস-ট্রাক ও ৬ মুদি দোকানে জরিমানা

শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা : সাতক্ষীরার বিনেরপোতায় হাইড্রলিক হর্ন বাজানোর দায়ে ১৫ টি যানবাহন ও অবৈধ পলিথিন পেপার রাখার দায়ে ৬ জন মুদি দোকানদারকে জরিমানা করা হয়েছে।

শনিবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানের পর পরিচালিত ভ্রাম্যমান আদালতে তাদেরকে জরিমানা করা হয়। সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম জানান, শনিবার দুপুর বারোটার দিকে সাতক্ষীরা শহরের বিনেরপোতা এলাকায় ৭টি বাস ও ৮টি ট্রাকে হাইড্রলিক হর্ন ব্যবহার করতে দেখা যায়।

এসময় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের আদেশে বাস ও ট্রাক থেকে হাইড্রলিক হর্ন খুলে নেওয়া হয়। এছাড়া চালকদের কাছ থেকে প্রতি বাস ও ট্রাকবাবদ ১ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এরপর শহরের অদূরে কদমতলা বাজারের ৬টি মুদি দোকানে অভিযান চালানো হয়। এসব দোকানে অবৈধভাবে পলিথিন পেপার রাখা ও বিক্রির দায়ে ৬জন দোকানদারকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ১১০কেজি পলিথিন পেপার জব্দ করা হয়। তিনি আরো জানান, তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

নিজস্ব প্রতিতিধি : সাতক্ষীরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সমাবেশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া