শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিশ্ব জলাভূমি দিবসের নাগরিক সভা অনুষ্টিত

জলাভূমি মানব সভ্যতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষ, পাণিকূল, মাছ, উদ্ভিদ ও প্রকৃতির সুরক্ষায় জলাভূমির ভূমিকা অপরিসীম।‌ মানুষের খাদ্য শৃঙ্খল সুরক্ষায় জলাভূমির যে ভূমিকা রাখে তা কল্পনা করা অসম্ভব। পরিবেশ দূষণ রোধে জলাভূমি রক্ষা করতে হবে মানুষের প্রয়োজনে।

‘জলাভূমি এবং জনমানুষের কল্যাণ’-প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় আয়োজিত নাগরিক সভায় বক্তারা এসব কথা বলেন।

নাগরিক সভায় বক্তারা আরও বলেন, সাতক্ষীরার প্রাণসায়র খাল, মরিচ্চাপ নদী, বেতনা নদী খনন ও পৌরসভার পুকুরগুলো, জেলার সরকারি বড় বড় পুকুর সংরক্ষণ করার জোর দাবি জানান।

নাগরিক সভায় বক্তারা আরও বলেন, জলাভূমি মানবজীবনের জন্য অত্যাবশ্যক, জলাভূমি প্রাকৃতিক পানির আধার, জলাভূমি বনের চেয়ে বেশি কার্বন সঞ্চয় করে, জলাভূমি জীবিকা ও খাদের উৎস, জলাভূমি বন্যা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সাতক্ষীরা জেলায় লোনা পানির চিংড়ি চাষ জলাভূমি ধ্বংস করছে। দখল ও দূষণে দেশের বিভিন্ন স্থানে জলাভূমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এসব কারনে জলাভূমি সুরক্ষায় সকলকে একযোগে কাজ করতে হবে। বন্ধ করতে হবে।

বিশ্ব জলাভূমি দিবস ২০২৪ উপলক্ষ্যে স্বদেশ ও এএলআরডি’র যৌথ উদ্যোগে ৬ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার সাতক্ষীরা শহরের ম্যানগোভ সভাঘরে নাগরিক সভা অনুষ্ঠিত হয়।

নাগরিক সভায় শিক্ষাবিদ অধ্যক্ষ আবদুল হামিদের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির আহ্বায়ক এড. আজাদ হোসেন বেলাল। সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ শহিদুর রহমান, বন বিভাগের কর্মকর্তা আওছাফুর রহমান।

সভায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ও উন্নয়নকর্মী ফারুক রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাগরিক অধিকারকর্মী সাকিবুর রহমান বাবলা।

মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন বাসদ নেতা নিত্যানন্দ সরকার, পরিবেশ অধিকারকর্মী মফিজুর রহমান, নারী অধিকারকর্মী জ্যোস্না দত্ত, সাবেক কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি, উন্নয়নকর্মী আবু জাফর সিদ্দিকী, শ্যামল কুমার বিশ্বাস, উদীচীর জেলা কমিটির সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, ভূমিহীন নেতা আব্দুস সামাদ প্রমুখ।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি, সিডো, অর্জন ফাউন্ডেশন, হেড, সামস, সুন্দরবন ফাউন্ডেশন সম্মিলিতভাবে বিশ্ব জলাভূমি দিবস আয়োজন করে।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার