শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে অমর একুশে বিতর্ক প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): বর্ণাঢ্য আয়োজনে ও শিক্ষক-শিক্ষার্থীদের সরব অংশগ্রহণে সাতক্ষীরার কালিগঞ্জে উদ্বোধন করা হলো অমর একুশে বিতর্ক প্রতিযোগিতা-২০২৪।

সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাম্পাসে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় আনুষ্ঠানিকভাবে এ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ।

উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও উপজেলা রাজস্ব অফিস গণপাঠাগারের আয়োজনে উদ্বোধনী দিনে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়। সংসদীয় পদ্ধতিতে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজাহার আলীর সভাপতিত্বে সংসদের স্পীকার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ।

‘উচ্চশিক্ষা সামাজিক বন্ধনকে বিচ্ছিন্ন করেছে’ বিষয়ের উপর সরকারি দলের উত্থাপিত বিলের পক্ষে বক্তব্য রাখেন সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী কানিজ ফাতিমা কেয়া (মন্ত্রী), শেখ ইয়াসির আরাফাত (সংসদ উপনেতা) ও মালিহা মেহনাজ মুহী (প্রধানমন্ত্রী) এবং বিপক্ষে অবস্থান করেন বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী পূজা রানী সরকার (হুইপ), আজমল হোসেন (বিরোধী দলীয় উপনেতা) ও মারিয়া সুলতানা (বিরোধী দলীয় নেতা)।

বিপক্ষে অবস্থানকারী বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী হয়ে প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে উন্নীত হয় এবং সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে বিরোধী দলীয় নেতা মারিয়া সুলতানা।পরবর্তীতে ‘সোশ্যাল মিডিয় কিশোর অপরাধ বৃদ্ধিতে সবচেয়ে বেশী ভূমিকা রাখছে’ -এর উপর সংসদের বিল উত্থাপন করে সরকারি দল নলতা মাধ্যমিক বিদ্যালয়। এতে অংশগ্রহণ করে নলতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া (মন্ত্রী), আবরার জাহিন (সংসদ উপনেতা) এবং রুবাইয়া ইসলাম (প্রধানমন্ত্রী)।

বিলের বিপক্ষে বক্তব্য উপস্থাপন করেন বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সিনথিয়া সুলতানা (হুইপ), সুমা আক্তার (বিরোধী দলীয় উপনেতা) এবং তোহফা মেহজাবিন (বিরোধী দলীয় নেতা)। সরকারি দল নলতা মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী হয়ে প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে উন্নীত হয়। সেরা বিতর্কিক নির্বাচিত হন রুবাইয়া ইসলাম। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন কালিগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, জীববিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক শ্যামাপদ দাশ এবং উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওয়াসীম উদ্দীন।

উপজেলা রাজস্ব অফিস গণপাঠাগারের সদস্যসচিব অ্যাড. জাফরুল্যাহ ইব্রাহিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) গোপাল চন্দ্র গাইন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানূর রহমান।

বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু হাসান, মাহবুবুর রহমান, রাজস্ব অফিস গণপাঠাগারের সদস্য শেখ শাওন আহমেদ সোহাগ, উপজেলা ভূমি অফিসের নাজির সরোয়ার হোসেন, আশেক মেহেদী প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বুধবার (৭ ফেব্রুয়ারী) কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় ভেন্যুতে চারটি মাধ্যমিক বিদ্যালয় এবং বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রোকেয়া মনসুর মহিলা কলেজ ভেন্যুতে চারটি কলেজ ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর

সর্বজনীন পেনশন স্কিমে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ (এনপিএ)।বিস্তারিত পড়ুন

  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার