শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

“প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে ও সবাই মিলে করি পণ বন্ধ হবে প্লাস্টিক দূষণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৫ জুন) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার যৌথ
আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়। পরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঈনুল ইসলাম মঈন’র সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা ছোটবেলায় পড়েছি আমাদের চারপাশে যা কিছু
আছে তা নিয়েই আমাদের পরিবেশ। আমিও পরিবেশের একটি অংশ। তাই আমি নিজে ঠিক থাকলে পরিবেশ ঠিক থাকবে। পরিবেশ ঠিক রাখতে হলে নিজেও ঠিক হতে হবে। পরিবেশ রক্ষা করতে হলে সকলকে সচেতন হতে হবে এবং সকলকে মানতে হবে তাহলেই সকলের
জন্য বাসযোগ্য পরিবেশ তৈরি হবে।”

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সামাজিক বন বিভাগ সাতক্ষীরা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ,
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের ডা. জয়ন্ত সরকার, সুশীলন এনজিওর সহকারি পরিচালক জি এম মনিরুজ্জামান, জেলা শিশু একাডেমির লাইব্রেরীয়ান শেখ রফিকুল ইসলাম, বিসিক সাতক্ষীরা’র উপব্যবস্থাপক গোলাম সাকলাইন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, সাংবাদিক মীর আবুবকর ও আবু সাঈদ প্রমুখ।

আলোচনা সভা শেষে পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়। এসময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, সামাজিক বন বিভাগের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী ও পরিবেশ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান