শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ভাতা কর্মসূচির লাইভ কৌটাকেশন: কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন

আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরা পৌরসভায় সমাজসেবা অধিদফতরাধীন ভাতা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে লাইভ কৌটাকেশন কার্যক্রম শুরু হচ্ছে আগামী ৭ সেপ্টেম্বর। এ কার্যক্রম নির্বিঘ্ন করতে ট্যাগ অফিসার ও সহায়ক কর্মচারীদের তালিকা প্রকাশ করেছে পৌরসভা। সূচি অনুযায়ী, ৭ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসাররা হলেন মো. মোস্তাফিজুর রহমান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, সাতক্ষীরা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, আয়েশা খাতুন, উপতত্ত্বাবধায়ক, সরকারি শিশু পরিবার (বালক), সাতক্ষীরা, শারমিন সুলতানা, সমাজসেবা অফিসার, হাসপাতাল সমাজসেবা কার্যালয়, সদর হাসপাতাল. প্রবীর রায়, সমাজসেবা অফিসার (রেজিঃ), জেলা সমাজসেবা কার্যালয়, মো. আব্দুল সামাদ, রিসোর্স শিক্ষক, সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম, মো. জিয়াউর রহমান, সমাজ উন্নয়ন কর্মকর্তা, সাতক্ষীরা পৌরসভা, সহায়ক কর্মচারীরা হলেন ফাতেমা খাতুন, পৌর সমাজকর্মী, বন্যা সরকার, পৌর সমাজকর্মী, মো. মকবুল হোসেন, ফিল্ড সুপারভাইজার, অলকা সরকার, প্রশিক্ষক, মো. তরিকুল ইসলাম, অফিস সহকারী (কম্পিউটার মুদ্রাক্ষরিক), সাতক্ষীরা পৌরসভা, কামমুল ইসলাম, প্রশিক্ষক, সাতক্ষীরা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান প্রথম আলোকে বলেন, “লাইভ কৌটাকেশন চলাকালীন সময়ে নির্ধারিত কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। এতে সুবিধাভোগীরা নির্ধারিত সময়ে সেবা পাবেন।” সমাজসেবা অধিদফতর সূত্র জানায়, ভাতা কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত পৌরসভা কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর অনুমোদনক্রমে এ দায়িত্ব বণ্টন করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন

সকল প্রকার দেশী-বিদেশী ঔষধের পাইকারি ও খুচরা বিক্রয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসাবে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা প্রশাসকের হলরুমে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশুবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে জিএম নূর ইসলামের মৃত্যুতে শোক

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি এম নুর ইসলামের মৃত্যুতে গভীরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত
  • সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু
  • জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভায় নজরুল বর্ষে নান্দনিকতার শ্রেষ্ঠত্বে সাতক্ষীরায় বৃহত্তর আয়োজনের প্রস্তুতি
  • সাতক্ষীরায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা
  • সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি
  • সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারী (৪০)’র লা*শ উদ্ধার
  • প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্য হলেন রাসেল
  • যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় র‍্যালি- সভা