রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মটর গাড়ী প্রতীকের এমপি প্রার্থী অধ্যাপক ইদ্রিস আলীর নির্বাচনী সমাবেশ ও মিছিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-০২ আসনে বাংলাদেশ জাসদ মনোনীত এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ইদ্রিস আলীর নির্বাচনী সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়েছে। শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাংলাদেশ জাসদ মনোনীত এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যাপক ইদ্রিস আলীর মোটর গাড়ি মার্কার নির্বাচনী সমাবেশ এবং মিছিলে বক্তৃতা করেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য রফিকুল হক খোকন, বাংলাদেশ জাতীয় কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাস, বাসদের সাতক্ষীরা জেলা শাখার সমন্বয়ক নিত্যানন্দ সরকার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাতক্ষীরা জেলার সভাপতি কমরেড আবুল হোসেন, ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী, জে এসডি নেতা মাষ্টার আব্দুল জব্বার, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান প্রমুখ। উক্ত সমাবেশে অধ্যাপক ইদ্রিস আলী বলেন, দুর্নীতি লুটপাট এবং সাধারণ মুক্ত সমাজ ব্যবস্থা গড়ার সময় এসেছে। যারা দুর্নীতির লুটপাট মুক্ত সমাজ ব্যবস্থা চালু করেব তাদের জন্য ১২ই ফেব্রুয়ারি একটি বড় সুযোগ এসেছে সেই সুযোগকে কাজে লাগনোর সময় এসেছে। তাই আগামী ১২ই ফেব্রুয়ারী সারাদিন মটর গাড়ি মার্কায় ভোট দিন।

বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য রফিকুল হক খোকন বলেন, যদি গরিব মেহনতী মানুষের প্রতিনিধি যদি চান তাহলে আগামী ১২ ফেব্রুয়ারী অধ্যাপক ইদ্রিস আলীর পক্ষে ভোট দিন। বাংলাদেশ জাসদের সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাশ বলেন, অধ্যাপক ইদ্রিস আলীর মতো শিক্ষিত মানুষেরা মহান সংসদে গেলে যে শিক্ষা ব্যবস্থা এবং গরিব মানুষের ভাগ্যের উন্নতি হবে। বাসদের সাতক্ষীরা জেলা শাখার সমন্বয়ক নিত্যান্দ সরকার বলেন, অধ্যাপক ইদ্রিস আলী সাতক্ষীরাবাসীর জন্য আজীবন লড়ে যাচ্ছেন এবং ভবিষ্যতে ও লড়বেন। উক্ত সমাবেশ শেষে অধ্যাপক ইদ্রিস আলীর নির্বাচনী মিছিলটি সাতক্ষীরা শহরের আলাউদ্দিন চত্বর এবং সঙ্গীতার মোড় হয়ে মিছিলটি শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়। মিছিলে বাংলাদেশ জাসদের নেতা কর্মীদের স্লোগানে সাতক্ষীরার রাজপথ প্রকম্পিত করেন এবং এই মিছিলের মাধ্যমে তারা সাতক্ষীরা ২ আসনে বাংলাদেশ জাসদের নিজস্ব শক্তির জানান দিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে ফ্রি ডেন্টাল ক্যাম্প

৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার উদ্যোগে দিনব্যাপীবিস্তারিত পড়ুন

মানবকল্যাণে নবদিগন্ত সংস্থার উদ্যোগে ২৫০ জনের মাঝে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যেবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক