বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মহিলা দলের উদ্যোগে ধানের শীষ প্রতিকের উঠান বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০২ (সদর-দেবহাটা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকে সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ কে বিজয়ী করতে সাতক্ষীরার কাটিয়ায় জাতীয়তাবাদী মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা পৌরসভার ০১ নম্বর ওয়ার্ড মহিলা দলের আয়োজনে ২৪ জানুয়ারি শনিবার বিকাল সাড়ে ৪টায় কাটিয়া কাস্টমস গোডাউন মোড়ে ধানের শীষ প্রতিকের উক্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদিকা খুরশিদ জাহান শিলা, সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া।

এসময় উপস্থিত ছিলেন নারী নেত্রী আম্বিয়া খাতুন, নাসিমা খাতুন, ফজিলা বেগম, নার্গিস বেগম, ঝর্ণা খাতুন, নাসিমা খাতুন, আফরোজা খাতুন প্রমুখ। ধানের শীষ প্রতিকের নির্বাচনী উঠান

বৈঠকে বক্তারা বলেন- বিগত ১৭ বছর দেশে আওয়ামী শাসন আমলে দেশে দিনের ভোট রাতে করা হয়েছে। ক্ষমতায় টিকে থাকতে বিএনপির নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও নির্যাতন করা হয়েছে। গত ২০২৪ সালে জুলাই বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত করা হয়েছে। আগামীর বাংলাদেশ গড়তে ও সাধারণ মানুষের ভোটধিকার নিশ্চিত করতে এবং সাতক্ষীরার উন্নয়ন করতে আগামী ১২ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বিএনপির প্রার্থী আব্দুর রউফ কে বিজয়ী করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক