শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মানবপাচার হতে উদ্ধারপ্রাপ্ত ৭০০ ব্যক্তিকে স্বনির্ভর করে গড়ে তোলা হবে

জুলফিকার আলী : সাতক্ষীরা জেলার ৭০০ জন মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী এবং পুরুষদের মর্যাদা ও কল্যান পূনরুদ্ধার করা, এবং স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হবে। শুধু তাই নয় উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের মনোসামাজিক কাউন্সিলিং, শারিরীক চিকিৎসা সেবা, আইনি সহায়তা ও কর্মমূখী বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের সামাজিক অবস্থান ও মর্যাদা পুন:প্রতিষ্ঠা করা এবং তাদের জীবনমান উন্নয়নে সহযোগিতা করা হবে। আশ্বাস-মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী এবং পুরুষদের জন্য’ শীর্ষক প্রকল্প অবহিতকরন সভায় এ তথ্য জানানো হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভায় সভাপতিত্ব করেন, বেসরকারি সংগঠন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সরোয়ার হোসেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন, উইনরক ইন্টারন্যাশনাল এর সিনিয়র ম্যানেজার ওমর ফারুক, পলিসি এ্যাডভোকেসি স্পেশ্যালিস্ট, মৃন্ময় মহাজন, ফিল্ড অফিসার, মাসুদুল হাসান এবং অগ্রগতি সংস্থা’র আশ্বাস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শেখ মাহবুবুর রহমান।

বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায়, উইনরক ইন্টারন্যাশনালের দ্বারা বাস্তবায়িত, ৭টি সহযোগি সংগঠনের মাধ্যমে বাংলাদেশের ১০টি জেলায় প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। সাতক্ষীরায় অগ্রগতি সংস্থা সাতক্ষীরা সদর, আশাশুনি, কালিগঞ্জ এবং শ্যামনগর উপজেলায় কাজ করছে। ২০২৭ সালের মে মাস পর্যন্ত এই প্রকল্প অব্যাহত থাকবে। এই সময়ের মধ্যে ৭০০ জন মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী এবং পুরুষদের মর্যাদা ও কল্যান পূনরুদ্ধার করা, এবং স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হবে। ইতিমধ্যে উইনরক ইন্টারন্যাশনাল গত ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত সাতক্ষীরা জেলাসহ

বাংলাদেশের ৫টি জেলায় আশ্বাস প্রকল্পের আওতায় ৪ হাজার ৫০০ জন পাচারের শিকার নারী এবং পুরুষকে অর্থনৈতিক এবং সামাজিকভাবে মর্যদা পুন:প্রতিষ্ঠার মাধ্যমে তাদের স্বাভাবিক জীবন নিশ্চিত করেছে।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক ও প্রাইভেট সেক্টরের প্রতিনিধিবৃন্দ এবং আশ্বাস প্রকল্পের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

সকালের নরম আলো তখন নদীর জলে এসে পড়েছে। বেতনার তীরে শাল্য মাছখোলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত