শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় “প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে নারী ও কিশোরীদের মানবাধিকার ও সামাজিক অংশগ্রহণ শক্তিশালীকরণ-হোপ” প্রকল্পের উপজেলা পর্যায়ে মানবাধিকার সুরক্ষা (সিএসও) কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা শহরের মিনি মার্কেট সংলগ্ন ম্যানগ্রোভ হলরুমে রিচার্স ইনিশিয়েটিভস্, বাংলাদেশ (রিইব) এ সভার আয়োজন করে।
‘নেটজ বিডি’ এর সহায়তায় অনুষ্ঠিত সভায় সাতক্ষীরা সদর সিএসও কমিটির সভাপতি অ্যাড. রফিকুল ইসলামের সভাপতিত্বে রিইব এর হোপ প্রকল্পের এরিয়া সমন্বয়কারী রেহেনা পারভীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর সিএসও কমিটির সাধারণ সম্পাদক মাহফুজা পারভীন, প্রচার সম্পাদক মো. মাজহারুল ইসলাম, গৌরপদ দাস, মো. আলী আকবার, মো. আসাদুজ্জামান লাভলু, আ: মোহায়মিন প্রমুখ। সাতক্ষীরা সদর উপজেলা সিএসও কমিটিরি ত্রৈমাসিক সভায় সিএসও সদস্যরা বিগত সভার কার্যবিবরণী অনুযায়ী তাদের কার্যক্রমের অগ্রগতি ও সফলতার কথা তুলে ধরেন। বক্তারা বলেন, সদর উপজেলা সিএসও’র কয়েকজন সদস্য সম্প্রতি একটি বাল্য বিয়ে পন্ড করেছেন। এছাড়া সমাজের পিছিয়েপড়া জনগোষ্ঠীর কিছু সংখ্যক মানুষকে সরকারী বিভিন্ন অনুদানের অর্থ প্রাপ্তিতে সহায়তা, অসহায় নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা, নারী নির্যাতন প্রতিরোধে আইনী সহায়তার ব্যবস্থাসহ বিভিন্ন ধরনের সামাজিক ও মানবাধিকারভিত্তিক কাজ করেছেন।’ এছাড়া আগামীতে সাতক্ষীরা সদর সিএসও সদস্য কর্তৃক সমাজের পিছিয়েপড়া জনগোষ্ঠীর কিশোরীদের বিনামূল্যে সহায়ক শিক্ষাদান, কিশোরীদের স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণসহ বিভিন্ন ধরনের সামাজিক কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সিএসও সদস্যরা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সাতক্ষীরার দুটি ব্যাটালিয়নেরবিস্তারিত পড়ুন

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩