মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধের জেরে একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মোঃ মোশাররাফ হোসেন নামে এক ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মৎস্যচাষি মোঃ কবির হোসেন (৪৯)।

অভিযোগকারী মোঃ কবির হোসেন সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর এলাকার বাসিন্দা। তাঁর পিতা মৃত আব্দুল মাজেদ খাঁ। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মৎস্য ঘেরের জমি-জায়গা নিয়ে অভিযুক্তদের সঙ্গে কবির হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এ বিরোধের জেরে তাঁকে বিভিন্ন সময় অকথ্য ভাষায় গালিগালাজ, মিথ্যা মামলায় হয়রানি এবং মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগে বলা হয়, গত ১০ নভেম্বর দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে কবির হোসেন তাঁর মৎস্য ঘেরের বাসায় অবস্থান করছিলেন। এ সময় টর্চলাইটের আলোয় ঘেরের বেড়িবাঁধের ওপর অভিযুক্ত মোশাররাফ হোসেনসহ কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন বলে দাবি করেন তিনি। তাঁকে দেখতে পেয়ে ওই ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঐদিন সকাল আনুমানিক ৬টার দিকে ঘেরে গিয়ে তিনি বিভিন্ন প্রজাতির মাছ মরে পানিতে ভেসে থাকতে দেখেন। তাঁর দাবি, ঘেরে বিষ প্রয়োগের কারণে প্রায় ১০ বিঘা আয়তনের মৎস্য ঘেরের আনুমানিক ১০ লাখ টাকার মাছ মারা গেছে।

এ ঘটনায় আতিকুর রহমান ও মোঃ শাহিন ইসলামসহ কয়েকজন ঘটনার বিষয়ে অবগত আছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী কবির হোসেন ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি নির্বাচিত হলেন অ্যাড. আকবর আলী

সাতক্ষীরা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের সরকারি (পাবলিক প্রসিকিউটর-পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেটবিস্তারিত পড়ুন

উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা

সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জে সিসিটিভি শক্তি প্রকল্পের আওতায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ৩ লাখ ৬২ হাজার টাকা মূল্যেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ভোমরা সড়কে রাতে টায়ার জ্বালিয়ে ককটেল বিস্ফোরণ
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো সম্প্রীতি মেলা ২০২৬
  • তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় দিনব্যাপী ‘সম্প্রীতি মেলা ২০২৬’
  • সাতক্ষীরায় “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কৃষি ও অকৃষিখাতে নারীদের অংশগ্রহণ” বিষয়ক কর্মশালা
  • শ্যামনগরে সুন্দরবনে বনদস্যু দমনের দাবীতে উত্তাল উপকূল, বনজীবীদের নৌ-বিক্ষোভ
  • অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. সেলিমুর রহমানের নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত
  • সাতক্ষীরায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
  • সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত