শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় লিগ্যাল এইড ও এনজিও প্রতিনিধিদের সমন্বয় সভা

সাতক্ষীরায় সরকারি আইনগত সহায়তা কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে জেলা লিগ্যাল এইড অফিস ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) মধ্যে এক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) বেলা ৩টায় জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন চিফ লিগ্যাল অফিসার (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মো. মুস্তাফিজুর রহমান।

সভায় বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস।

সভায় বক্তারা বলেন, সংবিধান প্রদত্ত ন্যায়বিচারের অধিকার বাস্তবায়নে ‘জাতীয় লিগ্যাল এইড’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় উদ্যোগ। সরকারি খরচে আইনি সেবা প্রদানের এই কার্যক্রমকে তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে শক্তিশালী সমন্বয় অপরিহার্য। বিশেষ করে অধিকারবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিত করতে এনজিওগুলোর মাঠপর্যায়ের ভূমিকা অত্যন্ত সহায়ক হতে পারে।

সভায় আরও জানানো হয়, আগামী ২৮ এপ্রিল ‘জাতীয় লিগ্যাল এইড দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটিকে সফল করতে এবং সরকারি আইনি সেবার বার্তা জনমনে ছড়িয়ে দিতে সংশ্লিষ্ট সকল অংশীজনের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করা হয়।

জেলা লিগ্যাল এইড অফিসার (সহকারী সিভিল জজ) লিটন দাসের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মো. মিজানুর রহমান পিন্টু, অ্যাডভোকেট মো. খাইরুল বদিউজ্জামান, উত্তরণ-এর লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট মুহা. মনির উদ্দিন, সুশীলন-এর সহকারী পরিচালক জিএম মনিরুজ্জামান এবং অধিকারকর্মী সাকিবুর রহমান বাবলা।

এছাড়া জেলার বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার পরিচালক ও নির্বাহী পরিচালকগণ সভায় অংশ নেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন

সাতক্ষীরায় অতিথেয়তা ও উন্নত আবাসন সেবার এক নতুন সংযোজন হিসেবে জাঁকজমকপূর্ণ উদ্বোধনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট

“মাদককে না বলুন সামাজিক উন্নয়নে পথ চলুন” রাজার বাগান তরুণ সংঘ কর্তৃকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন