বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শহীদ ওসমান হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করলেন এসপি আরেফিন জুয়েল

সাতক্ষীরার এসপি আরেফিন জুয়েল বলেছেন- শহীদ শরীফ ওসমান হাদী আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তিনি আধিপত্যবিরোধী আন্দোলনের এক অনন্য অনুপ্রেরণা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারী) সকালে সাতক্ষীরা সরকারী কলেজ মাঠে ক্রিকেট লায়ন্স একাডেমি ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনগুলোর উদ্যোগে শহীদ ওসমান হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল, বিপিএম বলেন- নিজের জীবন উৎসর্গ করে শহীদ ওসমান হাদী আমাদের দেখিয়ে দিয়েছেন, কিভাবে দেশের জন্য, গণতন্ত্রের জন্য এবং সুস্থ সাংস্কৃতির জন্য কাজ করতে হয়। পুলিশ সুপার বলেন- এ দেশের মানুষ কখনো শহীদ শরীফ ওসমান হাদীকে ভুলবে না। তাঁর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের দায়িত্ব। এসপি আরেফিন জুয়েল খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন- ক্রীড়া চর্চা তরুণ সমাজকে মাদক, সহিংসতা ও অসুস্থ সংস্কৃতি থেকে দূরে রাখে।

তিনি আরও বলেন- শহীদ ওসমান হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের মতো আয়োজন; তরুণদের মধ্যে শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ক্রিকেট টুর্নামেন্টে বিশেষ অতিথি ছিলেন- সাতক্ষীরা সদর থানার অফিসার (ওসি) ইনচার্জ মুঃ মাসুদুর রহমান পিপিএম।

অনুষ্ঠানে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং খেলাধুলার মাধ্যমে ঐক্য, সৌহার্দ্য ও ইতিবাচক সামাজিক চর্চা গড়ে তোলার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছাত্রনেতাদের মধ্যে ছিলেন ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর সভাপতি মুঃ আল মামুন, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন সাতক্ষীরা জেলা আহ্বায়ক আরাফাত হোসাইন, জেলা ছাত্রদলের এস কে এম আবু রায়হান, শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলাম, ইসলামী ছাত্রআন্দোলন সাতক্ষীরা জেলা সভাপতি আব্দুল মুকিত, জেলা ছাত্রদলের অর্ঘ্য বিন জুয়েল, ছাত্রশক্তির জেলা আহ্বায়ক হাসিবুল ইসলাম রুমন, আপ বাংলাদেশ সাতক্ষীরা জেলা আহ্বায়ক আক্তারুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, টুর্নামেন্টে একাধিক দল অংশগ্রহণ করছে এবং পুরো আয়োজন জুড়ে ক্রীড়াসুলভ আচরণ ও শৃঙ্খলা বজায় রাখা হবে। শহীদ ওসমান হাদীর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এই স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়েই নকআউটবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থারবিস্তারিত পড়ুন

  • আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা
  • মেসিকে লাল কার্ড দেখানো হল না কেন? ফাউল নিয়ে বিতর্ক
  • মেসি এত ভালো খেলে কেন : বুবলী
  • এক ম্যাচে ৮ রেকর্ড গড়লেন ফুটবল জাদুকর মেসি
  • হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’
  • কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক
  • বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী
  • ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন
  • ৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?