শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রক্তচক্ষু দেখিয়ে ভোটের কাজে বাধা দেওয়া যাবে না : সাতক্ষীরার ডিসি

“এই ভোট ১৮, ২৪ কিংবা ১৪ সালের ভোট নয়। এই নির্বাচনে কেউ রক্তচক্ষু দেখিয়ে আমাদের ভোটের কাজ থেকে বিরত রাখতে পারবে না।”

এমন দৃঢ় বক্তব্য দিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আফরোজা আখতার।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা ১১টায় শ্যামনগর উপজেলা পরিষদের হলরুমে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রতিদ্ব›দ্বী প্রার্থী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক বলেন, “কারও চাপ, কারও প্রলোভন কিংবা কারও রক্তচক্ষুর কাছে মাথা নত করে আমরা কারও পক্ষে কাজ করব না বা কাউকে বিশেষ সুবিধা দেব- এমনটি ভাবারও সুযোগ নেই।”

তিনি আরও বলেন, “আমাদের সামনে শুধুই সামনে এগিয়ে যাওয়ার পথ, পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই। আইনশৃঙ্খলা
রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট সবাই এই নির্বাচন নিয়ে অত্যন্ত ডেডিকেটেড।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে জাতির কাছে উপহার দেওয়ার ওপর গুরুত্বারোপ করে আফরোজা আখতার বলেন, “বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নিতে হলে এই নির্বাচন সঠিকভাবে সম্পন্ন করতে হবে। অন্যথায় ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হতে হবে।”

এ সময় তিনি সবার নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভ‚মিকা পালনের আহŸান জানান।

প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, “ক্ষমতা চিরস্থায়ী নয়- এটি আপনারা নিজের চোখেই দেখছেন। ক্ষমতার অপব্যবহার করে কেউ যদি দেশ ও জনস্বার্থবিরোধী কাজে জড়ায়, তার পরিণতি কী হতে পারে সেটিও আপনারা উপলব্ধি করছেন। তাই প্রার্থী ও তাঁদের সমর্থকদের অত্যন্ত দায়িত্বশীল হতে হবে, যাতে কোনো ভুলে ওঁৎ পেতে থাকা শক্তি সুযোগ নিতে না পারে।”

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুন, সাবেক সংসদ সদস্য ও জামায়াত মনোনীত প্রার্থী নজরুল ইসলাম, বিএনপি মনোনীত প্রার্থী ড. এম মনিরুজ্জামান, ইসলামী আন্দোলনের গোলাম মোস্তফা, মাওলানা আব্দুর রহমান, সোলায়মান কবীর, অধ্যক্ষ আব্দুর রহমান, ওসি (তদন্ত) পেয়ার উদ্দীন, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির প্রমুখ।

এর আগে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর সম্ভাব্য বিভিন্ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা করেন। এ সময় উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুন নির্বাচন ও গণভোট বিষয়ক কয়েকটি ভিডিওচিত্র প্রদর্শন করেন।

সভায় গণভোট বিষয়ে ব্যাপক প্রচারণার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী পুলিশ ও আনসার সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন রিটার্নিং অফিসার। পক্ষপাতমূলক কোনো আচরণ করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলেও তিনি সতর্ক করেন।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক